শিরোনাম:
●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » কৃষি » গাইবান্ধায় সবজি চাষীর মাসিক আয় লক্ষ টাকা
প্রথম পাতা » কৃষি » গাইবান্ধায় সবজি চাষীর মাসিক আয় লক্ষ টাকা
শুক্রবার ● ২ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় সবজি চাষীর মাসিক আয় লক্ষ টাকা

---গাইবান্ধা প্রতিনিধি :: (১৮ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৮মি) গাইবান্ধার সাঘাটা উপজেলার পুঁটিমারি গ্রামের কৃষক আমির হোসেন পেঁপে, পেয়ারা, মালটা, সবজি ও ত্রি-ফসলী চাষাবাদের সফলতার পর এবার কচু চাষেও সফলতার মুখ দেখছেন তিনি। ১৯৯৬ সালে ভিন্ন কিছু করার ভাবনা নিয়ে ১শ’ টি পেঁপের চারা জমিতে লাগান। একই জমিতে সাথি ফসল হিসেবে আদা, হলুদ ও অন্যান্য ফসল লাগান। ওই বছরেই পেঁপে, আদা, হলুদ ও সবজি বিক্রি করে ৩০ শতাংশ জমি ক্রয় করেন। সেখান থেকেই ভাগ্যের চাকা বদলে যায় আমির হোসেনের। প্রতি বছর পেঁপে, আদা, হলুদ ও সাথি ফসল বিক্রি করে যা লাভ হয় তা থেকে জমি ক্রয় করতে করতে এখন আমির হোসেন ১২ বিঘা জমির মালিক।
সামান্য জমি নিয়ে শুরু করা আমির হোসেনের এখন মাসিক আয় প্রায় ১ লাখ টাকা। আমির হোসেন অত্যন্ত মেধা ও শ্রম খাটিয়ে এবার সফল হয়েছেন কচু চাষেও। তারই নতুন উৎপাদিত কচু নাম দিয়েছেন নবরত্ন। দীর্ঘ ২৫ মাস গবেষণা চালিয়ে জংলী কালো কচু থেকে মুকি কচু গাচের লতার সাথে জোড় কলম করে এই কচু চাষ করেন। তিনি প্রমাণ করেছেন মুখি কচু বছরে ১ বার চাষ হলেও নবরতœ কচু চাষ করা যায় বছরে ২ বার। এ কচু জমিতে লাগানোর ৬০/৭০ দিনের মধ্যই সবজি হিসেবে বিক্রি করা যায়। কচুর উপরের অংশের গাছ লাল হয়। এই কচুর মাটির নিচের অংশ এবং উপরের অংশও সবজি হিসেবে খাওয়া যায়। খেতে স্বাদ এবং বিক্রিতেও লাভ শতকে প্রায় ৪ হাজার টাকা আয় করা সম্ভব। এলাকার কৃষকরা আমির হোসেনের কচু খেত দেখে উদ্বুদ্ধ হচ্ছে এই কচু চাষে।
আমির হোসেন জানান, বর্তমানে তিনি ২ বিঘা জমিতে পেঁপে ও সাথি ফসল হিসেবে হলুদ, আদা, ৩ বিঘা জমিতে কলা, ১০ শতাংশ জমিতে লেবু, ১৬ শতাংশ জমিতে কচু, ১৫ শতাংশ জমিতে মরিচ অন্যান্য জমিতে নেপিয়ার ঘাস, গেন্ডারী আখ, কুমড়া, পটল, মালাটা চাষ করছেন। এছাড়াও ঔষধি গাছও লাগিয়েছেন। ৫টি গাভি, ৩৫টি ছাগল, শতাধিক হাঁস-মুরগিও আছে তার। শুধু সম্পদের মালিকই হননি আমির হোসেন। তার এই চাষাবাদে দৃষ্টান্ত স্থাপন করায় মিলছে সম্মাননাও। কৃষি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পেয়েছেন বঙ্গবন্ধু কৃষি পুরস্কার। গত বছরের ১৬ই জুলাই ঢাকার ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে এই পুরষ্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও জেলা, উপজেলা কৃষি বিভাগ থেকে ৬ দফায় পুরষ্কার পেয়েছেন এবং জাতীয় ভাবেও পেয়েছেন সনদ।
উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম সনেট সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করা হচ্ছে।





আর্কাইভ