শিরোনাম:
●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৮ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ‘জঙ্গি আস্তানায়’ র‌্যাবের গুলিতে নিহত ২
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ‘জঙ্গি আস্তানায়’ র‌্যাবের গুলিতে নিহত ২
সোমবার ● ২৮ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ‘জঙ্গি আস্তানায়’ র‌্যাবের গুলিতে নিহত ২

---

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে ‘জঙ্গি আস্তানায়’ র‌্যাবের গুলিতে দুজন নিহত হয়েছেন৷ ওই আস্তানায় র‌্যাবের অভিযানের সময় র‌্যাবকে লক্ষ্য করে বোমা হামলা চালালে আত্নরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়৷ এতে ওই দুই ব্যক্তি নিহত হন৷ এ ঘটনায় একজন র‌্যাব সদস্যও আহত হয়েছেন৷
২৭ ডিসেম্বর রবিবার রাত ১২টার দিকে গাজীপুর মহানগরীর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পিছনে যোগীতলা নতুন বাজার এলাকার একটি নির্মাণাধীন একতলা বাড়িতে এ ঘটনা ঘটে৷ ঘটনাস্থল থেকে পিস্তল, জঙ্গি কাগজপত্র, বোমা প্রভৃতি উদ্ধার করা হয়৷
র‌্যাবের দাবি নিহত ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সদস্য৷ তবে তাদের পরিচয় জানাতে পারেনি র‌্যাব কর্মকর্তারা৷ পুলিশ বলছে, নিহত দুই ব্যক্তি রবিবারই কারাগার থেকে মুক্তি পেয়েছেন৷
র‌্যাবের দাবি, ওই বাড়িটি জঙ্গিদের আস্তানা ছিল৷ এমন তথ্যের ভিত্তিতে বরিবার রাতে অভিযানে যায় র‌্যাব৷ এসময় বাড়ির ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়৷ এতে একজন র‌্যাব সদস্য আহত হন৷ এর প্রেক্ষিতে র‌্যাব সদস্যরা গুলি চালায়৷ এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে দুই জঙ্গি নিহত হয়৷ পরে ওই ঘরের ভেতর থেকে পিস্তল, জঙ্গি কাগজপত্র, বোমা, বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, জিহাদি বই ও বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়৷
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান রাত সোয়া ২টার দিকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে জানান, অভিযানের সময় বাসার ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছে৷ এরপর র‌্যাব সদস্যরা পাল্টা গুলি করে৷
অভিযানের সময় ‘জঙ্গিদের ছোড়া বোমায়’ র‌্যাবের এক সদস্য আহত হন বলে মুফতি মাহমুদ জানান৷ তাকে ঘটনাস্থলে দেখা যায়নি৷
“স্প্লিন্টারে আমাদের একজন আহত হয়েছেন৷ তাকে চিকিত্‍সার জন্য আগেই পাঠিয়ে দেয়া হয়েছে৷”
মুফতি মাহমুদ বলেন, এখানে দুজন মারা গেছেন৷ তবে তাদের পরিচয় এখনও আমরা জানি না৷ র‌্যাবের কাছে খবর ছিল জঙ্গিরা পরিত্যক্ত ওই বাড়িটিতে বিভিন্ন সময় যাতায়াত এবং বাড়িটিতে বসে নাশকতার পরিকল্পনা করত৷ ঘটনাস্থল থেকে চারটি অবিস্ফোরিত হাতে তৈরি গ্রেনেড (ইমপ্রোভাইসড এঙ্প্লোসিভ ডিভাইস-আইইডি) উদ্ধার করে নিস্ক্রিয় করা হয়েছে৷ জঙ্গিদের কাছে থাকা একটি ব্যাগ থেকে বেশ কিছু বিস্ফোরক, ডেটোনেটরসহ গ্রেনেড তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে৷
ঘটনাস্থলে শুধু ওই দুজনই ছিল দাবি করে এই র‌্যাব কর্মকর্তা বলেন, র‌্যাব সদস্যরা জায়গাটি ঘেরাও করে অভিযান শুরু করেন৷ এখান থেকে কেউ পালাতে পারেনি৷ তারা জেএমবির সদস্য বলে জানালেও নিহত দুই ব্যক্তির নাম জানা যায়নি বলে তিনি জানান৷ তবে তারা নাশকতার পরিকল্পনা করছিলেন বলে ধারণা মুফতি মাহমুদের৷
জয়দেবপুর থানার পুলিশ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, র‌্যাব-১-এর সদস্যরা এ অভিযান চালান৷ নিহত দুজনের নাম মিনহাজুল (২৫), বাড়ি বগুড়ার শেরপুর থানার কামারখন্দ এলাকায় ও মাহবুবুল আলম (৩০), বাড়ি গাজীপুরের জয়দেবপুর থানার পূর্ব এনায়েতপুরে বলে পুলিশ জানিয়েছে৷
নাম প্রকাশে অনিচ্ছুক একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, মিনহাজুল ও মাহবুব নামে দুই জঙ্গি রবিবার কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন৷ মুক্তির পর কারাফটক থেকে তাদের ধরে নিয়ে যায় র‌্যাব৷
তবে অভিযানে নিহত দুজন তারা কি না, তা নিশ্চিত হওয়া যায়নি৷
ঘটনাস্থলে দেখা যায়, একটি প্লটের এক কোনায় আস্তরহীন লাল ইটের তৈরি একটি ঘর ঘিরে তল্লাশি চালাচ্ছিলেন র‌্যাব সদস্যরা৷ ঘরটিতে জানালাও নেই৷ দরজা ছিল, তা খোলা৷ ভেতরে পড়ে ছিল দুটি লাশ৷
র‌্যাবের বোমা নিষি্ক্রয়কারী দলকে ঘরটির ভেতরে-বাইরে তল্লাশি চালাতে দেখা যায়৷
মুফতি মাহমুদ জানান, ঘরের ভেতরে তিনটি বোমা এবং একটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া যায়৷
ঘরের বাইরের জমিতে পাওয়া একটি ব্যাগ থেকে বোমা তৈরির বিপুল সরঞ্জাম ও জেএমবির কাগজপত্র পাওয়া যায় বলে জানান তিনি৷
মুফতি মাহমুদ বলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের কয়েকজন এখানে বসে নাশকতার পরিকল্পনা করছে বলে আমাদের কাছে খবর ছিল৷ এ ঘটনার পর র‌্যাব পুরো এলাকাটি ঘিরে রাখে৷
তিনি আরও জানান, এ বছর ৬০ জন সশস্ত্র জঙ্গিসহ এ পর্যন্ত ১২শ জঙ্গিকে র‌্যাব আটক করেছে৷
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন করার পর ময়নাতদন্ত করা হবে৷
জয়দেবপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো মামলা হয়নি৷

আপলোড : ২৮ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৪.৩০মিঃ





অপরাধ এর আরও খবর

ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা
নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ

আর্কাইভ