শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » পটুয়াখালী » সেচ্ছাসেবকরা জীবনের ঝুকিঁ নিয়ে কাজ করছেন : পটুয়াখালীতে ত্রান সচিব শাহ্ কামাল
প্রথম পাতা » পটুয়াখালী » সেচ্ছাসেবকরা জীবনের ঝুকিঁ নিয়ে কাজ করছেন : পটুয়াখালীতে ত্রান সচিব শাহ্ কামাল
শুক্রবার ● ৯ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেচ্ছাসেবকরা জীবনের ঝুকিঁ নিয়ে কাজ করছেন : পটুয়াখালীতে ত্রান সচিব শাহ্ কামাল

---পটুয়াখালী প্রতিনিধি :: (২৫ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৪মি.) পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় এবং দুর্যোগ ব্যবন্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে কুয়কাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা চত্ত্বরে আয়োজিত আধুনিক যোগাযোগ উপকরণ বিতরণ ও প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রলায়ের সচিব মো. শাহ্ কামাল বলেছেন, সেচ্ছাসেবকরা জীবনের ঝুকিঁ নিয়ে কাজ করছেন। বাংলাদেশ দূর্যোগ প্রবন দেশ হওয়া সত্বেও সিপিপি’র সেচ্ছাসেবকদের দক্ষতা ও পরিশ্রমের ফলে বাংলাদেশ আজ দূর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছে। দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল। সিপিপির কার্যক্রম থেকে বিশ্ব শিক্ষা নিচ্ছে কিভাবে দূর্যোগ মোকাবেলা করা যায়।

ত্রাণ সচিব বলেন, পোশাক গায়ে থাকলেই ভলান্টিয়ার হওয়া যায় না। দেশ প্রেম ও আন্তরিকতা থাকতে হবে। দেশ প্রেম ও আন্তরিকতা নিয়ে কাজ করার আহবান জানান। এ সময় তিনি সারা দেশের সিপিপি সেচ্ছাসেবকদের গ্রুপ বিমার আওতায় নেওয়ার ঘোষণা দেন।

শুক্রবার (৯ নভেম্বর) বেলা ১১টায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উৎপল কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পরিবেশ বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ইউএনডিপির রিজিলিয়েন্স ক্লাস্টারের প্রোগ্রাম স্পেশালিষ্ট আরিফ আব্দুল্লাহ খান, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্তণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইয়ামিন চৌধুরী, দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের মহা পরিচালক আবু সৈয়দ হাসেম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঘুনিঝড় প্রস্তুতি কর্মসচীর পরিচালক (প্রশাসন) আহমাদুল হক।

পটুয়াখালী ও বরগুনা জেলার স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন ও আধুনিক উপকরন বিতরনের মাধ্যমে শক্তিশালী নেটওয়ার্ক প্রতিষ্ঠার লক্ষে কুয়াকাটায় এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়। এ সময় প্রশিক্ষনার্থীদের মাঝে ৩৮৫টি হ্যান্ড সাইরেন, ৩৮৫টি মেঘাফোন, ৩৮৫টি সিগনাল ফ্লাগ, ৩৮৫টি সিগনাল ফ্লাগ মাস্ট,৫৭৭৫টি ভেস্ট ও ৭টি মটর সাইকেল প্রদান করেন। এর আগে দূর্যোগকালীণ সময়ে দক্ষতা এবং অবদানের জন্য কুয়াকাটার আলী আহম্মেদ শেখ, আঃ গফফার মুন্সী, আঃ হাকিম তালুকদারসহ ৪জনকে সম্মানণা ক্রেষ্ট প্রদান করেন।
কর্মশালায় দূর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে মাঠ মহড়াসহ দিনভর বিভিন্ন কর্মসুচীর আয়োজন করেন। প্রশিক্ষন কর্মশালায় কলাপাড়া, আমতলী, পাথরঘাটা ও গলাচিপা এ চার উপজেলার প্রায় দেড় হাজার স্বেচ্ছাসেবকসহ পটুয়াখালী ও বরগুনা জেলার সিপিপি কর্মকর্তা বৃন্দ অংশগ্রহন করে। উপকরণ বিতরণ ও প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠানটি পরিচালনা করেন সিপিপির পরিচালক (অপারেশন) মোঃ নুর ইসলাম অসি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)