শনিবার ● ১০ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » ৫ তলা ভবন থেকে পড়ে ২ সন্তানের জননীর অাত্মহত্যা
৫ তলা ভবন থেকে পড়ে ২ সন্তানের জননীর অাত্মহত্যা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: (২৬ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৮মি.) চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকার পদ্মা ভবন-৬ এ বিলকিছ অাক্তার (২৬) নামে এক মহিলা ৫ তলা ভবন থেকে পড়ে মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
বিলকিছ আক্তার নোয়াখালী জেলার রাজু অাহমেদ রনি স্ত্রী এবং ওই এলাকার মমতাজ খানের মেয়ে। সে দুই সন্তানের জননী।
স্থানীয় চেয়ারম্যান রোকন উদ্দিন বলেন, পারিবারিক কলহের জের ধরে ২ সন্তানের জননী বিলকিছ অাক্তার রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্র পদ্মা ভবনে ৬ থেকে অাত্মহত্যা করে। পরে তাদের উদ্ধার করে নোয়াপাড়া পাইওনিয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানকার দায়ত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তার সঠিক খবর জানা সম্ভব হয়নি। এ নিয়ে বিদ্যুৎ কেন্দ্র এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয় ভবনে তাকা লোকজন।
এ ব্যাপারে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মিটন জানান, লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জন্য রনিসহ তার বাবা মা ও ছোট ভাইকে পুলিশ অাটক করে।





লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা
রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ