শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে প্রার্থীদের ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করল প্রশাসন
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে প্রার্থীদের ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করল প্রশাসন
সোমবার ● ১২ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে প্রার্থীদের ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু করল প্রশাসন

---বিশ্বনাথ প্রতিনিধি :: আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিশ্বনাথ এলাকায় প্রার্থীদের গুণকীর্তন সম্বলিত বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ কাজ শুরু করা হয়েছে। আজ সোমবার বিকেলে থেকে উপজেলা প্রশাসন এ অপসারণ কাজ শুরু করে।
সরেজমিনে দেখা গেছে, বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরার নেতৃত্বে উপজেলার বিভিন্ন সড়কে প্রদর্শিত বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হচ্ছে। এসময় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের গুণকীর্তন সম্বলিত বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার করে বিভিন্নস্থানে প্রদর্শিত ছিল। কিন্তু তা নির্বাচনী আচরণ বিধি লংঘনের আওতায় পড়ায় রিটার্নিং অফিসার ও সিলেট জেলা প্রশাসকের নির্দেশে অপসারণ করা হচ্ছে।

এদিকে, নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক গত শনিবার রাত ও গতকাল রবিবার সকাল থেকে ব্যানার ফেস্টুন নামিয়েছেন মনোনয়নপ্রত্যাশীদের অনুসারীরা। উপজেলার বিভিন্ন এলাকায় গাছের সঙ্গে সাটানো বিলবোর্ডগুলো নামানো শুরু করেন তারা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেতে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে প্রায় ৮ জন ব্যক্তির প্রচার-প্রচারণার অংশ হিসেবে তাঁরা উপজেলার আঞ্চলিক মহাসড়কসহ প্রতিটি রাস্তার দুই পাশের গাছগুলোতে পেরেক ঠুকিয়ে প্রচারণা বোর্ড ঝুলিয়ে রেখেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বনাথ উপজেলার বিভিন্ন সড়কের প্রতিটি রাস্তার দুই পাশের গাছ, গ্রামাঞ্চলের হাটবাজারের মধ্যবর্তী গাছে ১০ থেকে ১৫ ফুট পর্যন্ত ঢেকে ফেলা হয়েছে প্রচার বোর্ডে। বিগত দিনগুলোতে অল্প শুভেচ্ছাবার্তার বিলবোর্ড দেখা যেত। এবার তা বেড়েছে। অন্য দলের দু-একজনের প্রচার বোর্ড খুবই সীমিত দেখা গেলেও আওয়ামী লীগের দুইজন মনোনয়নপ্রত্যাশী সক্রিয় ছিল। তাঁদের রঙবেরঙের প্রচার বোর্ড লাগাতে পল্লী বিদ্যুৎ খুটি ও গাছগুলো ব্যবহার হয়ে আসছিল।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিশ্বনাথে অগ্রিম সাঁটানো প্রচার উপকরণ অপসারণের কাজ শুরু হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীদের প্রচার উপকরণ সরিয়ে ফেলার নির্দেশ দিলে সিলেট-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রচার উপকরণগুলো শনিবার রাত থেকে অপসারণ শুরু করেন তাদের অনুসারী নেতারা।

এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ পাওয়ার পরপরই এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের লাগানো প্রচারমূলক বিলবোর্ড-ফেস্টুন গতকাল রোববার থেকে অপসারণ করার কাজ শুরু করা হয়। আজ সোমবার সকল বিলবোর্ড অপসারণ করা হবে বলে তিনি জানান।

উপজেলার নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর রাত ১২টার আগে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকা থেকে প্রচারণামূলক ব্যানার-ফেস্টুন ইত্যাদি অপসারণের কথা রয়েছে। সকলের সহযোগিতায় প্রচারণামূলক ব্যানার-ফেস্টুন ইত্যাদি অপসারণের কাজ শুরু হয়েছে।





সকল বিভাগ এর আরও খবর

দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা

আর্কাইভ