শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৭ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » নান্দাইল শহীদ দিবস পালিত
প্রথম পাতা » প্রধান সংবাদ » নান্দাইল শহীদ দিবস পালিত
শনিবার ● ১৭ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নান্দাইল শহীদ দিবস পালিত

---নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের নান্দাইলে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ‘নান্দাইল শহীদ দিবস’ পালন করা হয়। দিনটি পালন উপলক্ষ্যে প্রথমেই মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে ‘নান্দাইল শহীদ দিবস’ উপলক্ষ্যে ‘প্রজন্মের ভাবনা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে নান্দাইল সামাজিক উদ্যোগ (নাসাউ)’র আয়োজনে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক ও অধ্যাপক অরবিন্দ পাল।

সাংবাদিক ও লেখক মোঃ মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল এর সঞ্চালনায় ‘নান্দাইল শহীদ দিবস’র প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য রাখেন, নান্দাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গাজী আব্দুস সালাম ভূঁইয়া (বীর প্রতীক) সাবেক কমান্ডার মোঃ মাজহারুল হক ফকির, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ মুক্তোল হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল কাইয়ুম ভূইয়া,মুক্তিযোদ্ধা জমির উদ্দিন, মুক্তিযোদ্ধা রুহুল আমীন, মুক্তিযোদ্ধা ডাঃ আবুল কালাম, সাংবাদিক ও আ্যড. হাবিবুর রহমান ফকির, মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক রবিউল আলম ফরাজী, নান্দাইলে মুক্তিযুদ্ধে শহীদ সুবেদ আলীর সন্তান মোঃ আব্দুল কদ্দুছ, মুক্তিযোদ্ধার সন্তান শাহ আলম, শাহ মাহমুদুল হক সৌরভ,মোঃ আহসান কাদের মাহমুদ,খায়রুল ইসলাম মুন্না প্রমূখ।

এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় নান্দাইলের বিভিন্ন এলাকা থেকে আগত মুক্তিযোদ্ধাবৃন্দ, প্রেসক্লাব নান্দাইলের সাবেক সভাপতি হান্নান মাহমুদ,প্রেসক্লাব নান্দাইলের সাধারণ সম্পাদক শামছ ই তাবরীজ রায়হান, শহীদ মুক্তিযোদ্ধার সন্তানসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,১৯৭১ সালের ১৭ নভেম্বর রক্তঝরা এই উত্তাল দিনগুলোতে মুক্তিযোদ্ধারা নান্দাইল থানাকে শত্রুমুক্ত করার শপথ নিয়ে প্রায় তিন মাস আগে থেকে বিভিন্ন কোম্পানী কমা-ারগণ একাধিকবার একত্রিত হয়ে প্রস্তুতি নিতে থাকে। ‘৭১ এর ১৭ নভেম্বর শব-ই-ক্বদরকে সামনে রেখে মুক্তিযোদ্ধারা নান্দাইল থানাকে শত্রু মুক্ত করতে প্রায় সাড়ে চার ঘণ্টা তুমুল যুদ্ধের পর হানাদারদের ভারী অস্ত্রের সামনে টিকতে না পেরে পিছু হটতে বাধ্য হয়। এ সময় মুক্তিযোদ্ধা ইলিয়াস উদ্দিন ও শামছুল হক শহীদ হন। পরে হানাদাররা তৎকালীন থানা আওয়ামীলীগ সভাপতি শাহনেওয়াজ ভূঁইয়া, ছুবেদ আলী, রইছ উদ্দিন ভূঁইয়া এবং মিয়া চাঁনকে গুলি করে নির্মম ভাবে হত্যা করে নির্মমতায় মেতে উঠে।

স্বাধীনতার পর থেকে নান্দাইলের বীর শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে ১৭ নভেম্বর স্মরণীয় এ দিনটি ‘নান্দাইল শহীদ দিবস’ হিসেবে পালন করার প্রত্যয়ে ওই দিন নান্দাইলের বিভিন্ন-শ্রেণি পেশার মানুষ এক কাতারে সামিল হয়ে শহীদ বীরদের আত্মত্যাগকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিনটি পালন করার পাশাপাশি আগামী প্রজন্মের কাছে তুলে ধরে ‘বীর শহীদদের জীবন গাঁথা।’

এবারও আজ শনিবার (১৭ নভেম্বর) সকাল ১১টার নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে ‘নান্দাইল সামাজিক উদ্যোগে’র আয়োজনে এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর দিনটিকে পালন করা হয়।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা

আর্কাইভ