শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১ মে ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
প্রথম পাতা » চট্টগ্রাম » হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
শুক্রবার ● ১ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ

হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
আমির হামজা, রাউজান প্রতিনিধি :: দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে মা মাছ। তবে নমুনা ডিম হলেও ডিমের সংখ্যা অনেক বেশি বলে জানিয়েছেন ডিম আহরণকারীরা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টার পর থেকে হালদা নদীর বিভিন্ন পয়েন্ট মা মাছের ডিম পাওয়া যায়। তবে এগুলো নমুনা ডিম বলে জানান রাউজান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম।
ডিম সংগ্রহকারীরা জানান, হালদার রাউজান ও হাটহাজারীর বিভিন্ন পয়েন্টে মা মাছ ডিম ছাড়তে শুরু করে। সকাল ৯ টার পর থেকে অল্প ডিম পেলেও বেলা বাড়ার সাথে সাথে ডিমের সংখ্যা বাড়তে থাকে।
রাউজানে আজিমেরঘাট, কাগতিয়া, গড়দুয়ারা, হাটহাজারীর রামদাশ মুন্সির হাট, মাছুয়াঘোনা, নয়াহাট এলাকার কিছু অংশে নমুনা ডিম ছাড়ে মা মাছ। মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম বলেন, বৃষ্টি হওয়ায় নদীতে মা মাছের ডিম ছাড়ার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে।
এই পরিবেশ বজায় থাকলে সামনের পূর্ণিমার জোঁ তে মা মাছ পুরোদমে ডিম ছাড়তে পারে।
সরেজমিনে দেখা যায়, রাউজান ও হাটহাজারীর বিভিন্ন পয়েন্টে ডিঙি নৌকা ও বাঁশের ভেলা নিয়ে ডিম আহরণ করছেন পোনা সংগ্রহকারীরা। একটি নৌকা ২-৩ জন করে নদীতে জাল ফেলে ডিম সংগ্রহ করছেন। অনেকে আধা বালতি, কেউ কেউ ১ বা ২ বালতি অনেকে ৫-৬ বালতি ডিম পেয়েছেন। হালদা নদীর বিভিন্ন স্থানে গিয়ে ডিম আহরনকারীদের নমুনা ডিম সংগ্রহ করতে দেখা গেছে। প্রতি নৌকায় ২০০থেকে ৩০০ গ্রাম ডিম পেয়েছে বলে ও জানান ডিম সংগ্রহকারীরা।
এই নমুনা ডিম মা মাছের ডিম ছাড়ার পূর্ব আলামত বলেও জানান ডিম সংগ্রহকারীরা। তাই তারা প্রত্যেকে ডিম সংগ্রহের নৌকা ও ডিম আহরনের সরঞ্জাম নিয়ে নদীতে অপেক্ষা করতে দেখা গেছে।
ডিম সংগ্রহকারী কামাল সওদাগর, মো. মুন্না, রোশাঙ্গীর আলম জানান, ভারী ও হালকা বৃষ্টির কারণে পাহাড়ি ঢল এবং বজ্রপাতের কারণে হালদা নদীতে জোয়ার আসায় মা মাছ নমুনা ডিম ছেড়েছে।
বৃহস্পতিবার রাতে পরিবেশ অনুকুলে থাকলে পুরোদমে মা মাছ ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে। জানা যায়, মা মাছ নমুনা ডিম ছাড়লেও রাউজানের তিনটি হ্যাচারীর মধ্যে শুধুমাত্র মোবারকখীল হ্যাচারী ছাড়া সচল রয়েছে।
এছাড়া কাগতিয়া হ্যাচারী ও পশ্চিম গহিরা হ্যাচারি বহুবছর ধরে পরিত্যক্ত। তাই রাউজানের ডিম আহরণকারীরা শুধুমাত্র মোবারকখীল হ্যাচারী ব্যবহার করেন। বাকিরা নিজস্ব কুপ বা ছোটো পুকুরে ডিম সংগ্রহ করে রাখেন।
এবিষয়ে হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম বলেন, হালদা নদীতে কার্পজাতীয় মা মাছের ডিম ছাড়ার পূর্ণিমার জোঁ শুরু হয় ২৯ শে এপ্রিল থেকে যা চলবে ৩ মে পর্যন্ত। এই জোঁ’তে ভারী বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ি ঢল হালদায় নেমে আসে ডিম ছাড়ার অনুকূল পরিবেশ সৃষ্টি করে। যার দরুণ বুধবার রাতে কয়েকটি স্থানে ১/২ টি ডিম পাওয়া যায়। তবে এখনো পূরোদমে ডিম ছাড়েনি মা মাছ। যেহেতু পূর্ণিমার জোঁ চলছে রাতে বৃষ্টিপাত হলে পুরোদমে ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে পূর্ণিমা তিথিও শুরু হয়েছে। ইংরেজি এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার উপযুক্ত মৌসুম। মৌসুমের আমাবস্যা ও পূর্ণিমা তিথিতে বজ্রসহ বৃষ্টিপাত হলে নদীতে ঢলের প্রকোপ বৃদ্ধি পায় আর এতে মা মাছ ডিম ছাড়ে। গতকয়দিন থেকে দিনের বেলায় ও রাতে হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। তাছাড়া গত মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দমকা হাওয়া, বজ্রসহ প্রবল বর্ষন হওয়ায় হালদা নদীতে ঢলের প্রকোপও বৃদ্ধি পেয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)