শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » সাপাহারে আবার বিষধর সাপ রাসেল ভাইপার উদ্ধার
প্রথম পাতা » নওগাঁ » সাপাহারে আবার বিষধর সাপ রাসেল ভাইপার উদ্ধার
রবিবার ● ১৮ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাপাহারে আবার বিষধর সাপ রাসেল ভাইপার উদ্ধার

---নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর সাপাহার উপজেলার আশড়ন্দ বাজার মুংরইল এলাকার একটি ধান ক্ষেত থেকে আবার মারতœক বিষধর রাসেল ভাইপার নামক আরেক টি সাপ ধরা পড়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১ টায় স্থানীয় কৃষকরা ওই রাসেল ভাইপার সাপটিকে ধরে বস্তাবন্দি করতে সক্ষম হন যার দৈর্ঘ আগের সাপটির সমান প্রায় সাড়ে ৪ ফুট। তাৎক্ষনিক আবার সাপের ছবি জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকার পরিচালক মোল্লা রেজাউল করিম কে দেখালে ছবি দেখে তিনি রাসেল ভাইপার সাপ বলে সনাক্ত করেন তিনি আরও বলেন এই সাপের আরেক নাম চন্দ্র বোড়া।
জানাগেছে, ওই গ্রামের একদল কৃষক ধানক্ষেতে ধান কাটতে কাটতে কৃষকরা সাপটিকে দেখতে পায় সাপটি নড়াচড়া করতেছিলনা দেখে শরিফ নামে এক কৃষক সে হাত দিয়ে সাপটিকে ধরে বস্তাবন্দি করে এবং সঙ্গে সঙ্গে তারা জবই বিল জীব বৈচিত্র সংরক্ষন কমিটি ও বিবিসিএফ সংগঠনের সদস্যদের জানালে সংগঠনের সদস্যরা গিয়ে বস্তা থেকে সাপটি ধরে একটি কলসের মধ্যে সংরক্ষন করেন।
এ বিষয়ে জবই বিল জীব বৈচিত্র সংরক্ষন কমিটির সভাপতি সোহানুর রহমান এর সাথে কথা হলে তিনি জানান, এরকম সাপ কিছুদিন আগে ধরে রাজশাহী বনবিভাগে হস্তান্ত করা হয়েছে এখন আমরা তাদের সাথে যোগাযোগ করতেছি সাপটিকে কি করা যায় এবং আমি উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সাথে কথা বলেছি তিনি স্থানীয় বনবিভাগের কর্মকর্তাকে জানিয়েছেন।
এ বিষয়ে জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকার পরিচালক মোল্লা রেজাউল করিম এর সাথে ফোনে কথা হলে তিনি জানান, আমি সাপটি ফেসবুকে ছবিটি দেখলাম কিছুদিন আগেও ওই এলাকায় এরকম সাপ উদ্ধার করা হয়েছে সাপটির নাম রাসেল ভাইপার বাংলা নাম চন্দ্র বোড়া। যে সাপ ধরা পড়েছে সাপটি খুবই বিষাক্ত সাধারনত বরেন্দ্র অঞ্চলে এ জাতীয় সাপের বিস্তার দেখা গেছে। রাজশাহী অঞ্চলে দিন দিন এর বিস্তার বাড়ছে এবং এ সাপ যাকে ছোবল মারে সাথে সাথে তার মৃত্যু নিশ্চিত এবং সাপটির ছোবলে মানুষের শরীরে পচন ধরে।
সাপটি সংরক্ষণ বা অবমুক্তর বিষয়ে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা জিল্লুর রহমানের সাথে কথা হলে তিনি জানান এর আগে উদ্ধার সাপটি আমরা নিয়ে বঙ্গবন্ধ সাপারি পার্কে জমা দিলে তারা এরকম সাপ আর নিতে নিষেধ করেছে তাই আমরা এরকম সাপ আর নিব না বরং যেখানে জনবসতি নেই এমন কোন স্থানে সাপটি অবমুক্ত করা যায় কিনা সে বিষয়টা ভেবে দেখতে হবে এবং সেখানে অবমুক্ত করতে হবে।
এলাকাবাসী জানিয়েছে এরকম সাপ এ এলাকায় অনেক দেখা যাচ্ছে তাই সাপটি সম্পকে মানুষকে সচেতন করতে ও এর হাত থেকে নিস্তার পেতে যা করনীয় তার জন্য উর্দ্ধতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে।





আর্কাইভ