শিরোনাম:
●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা
রাঙামাটি, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার জন্য ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার জন্য ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু
মঙ্গলবার ● ২৭ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার জন্য ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৩ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৭মি.) গাজীপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নানামুখী তৎপরতা শুরু করেছে স্থানীয় প্রশাসন। অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসপ্রবণ এলাকায় নজরদারি বাড়ানো এবং প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার জন্য ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচনকে গ্রহণযোগ্য করতে নেয়া হচ্ছে নতুন নতুন প্রদক্ষেপ।

২৭ নভেম্বর মঙ্গলবার গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন, লেভেল প্লেয়িং ফিল্ড গঠন এবং নির্বাচন পূর্ব অনিয়ম প্রতিরোধে বেশকিছু প্রদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। এজন্য নির্বাচনী তদন্ত কমিটি গঠন, আচরণ বিধি প্রতিপালনে মোবাইল কোর্ট, অবৈধ অস্ত্র উদ্ধার ও অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণে প্রদক্ষেপ নেয়া হয়েছে।

বৈধ অস্ত্রধারীদের তালিকা দিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক উদ্ধারে পুলিশকে তাগাদা দেয়া হয়েছে। আমরা মনে করি, অবৈধ অস্ত্র আর মাদক অপরাধ ঘটাতে নানামুখি ভূমিকা রাখে। নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন-পূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে গাজীপুর জেলার পাঁচটি নির্বাচনী আসনে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনী তদন্ত কমিটি করা হয়েছে।

একজন যুগ্ম জেলা জজ ও একজন সিনিয়র সহকারী জজের সমন্বয়ে এই নির্বাচনী তদন্ত কমিটি গঠিন করা হয়েছে। এছাড়া নির্বাচনী আচরণবিধি প্রতিপালন ও মোবাইল কোর্ট পরিচালনার লক্ষ্যে গাজীপুর জেলার মোট ৯২০টি ভোটকেন্দ্রের দায়িত্বে ২৫ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মধ্যে বন্টন করা হয়েছে।

গাজীপুরের ৫ নির্বাচনী এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানেও প্রদক্ষেপ নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম তদারকি করার জন্য জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জেলার উপ-পরিচালক (স্থানীয় সরকার) ও অতিরিক্ত জেলা প্রশাসকদের ৫টি নির্বাচনী এলাকায় দায়িত্ব দেয়া হয়েছে। গাজীপুর-১ আসনে উপ-পরিচালক (স্থানীয় সরকার) জামিল আহমেদ, গাজীপুর-২ আসনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান, গাজীপুর-৩ আসনে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আবু নাসার উদ্দিন, গাজীপুর-৪ আসনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সঞ্জীব কুমার দেবনাথ, গাজীপুর-৫ এ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে তদারকির দায়িত্ব দেয়া হয়েছে।

বিলবোর্ড, ব্যানার ও নির্বাচনী পোস্টার অপসারণ করতে ইতোমধ্যে গণবিজ্ঞপ্তি প্রদানসহ নানা প্রদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। নির্বাচনী ব্যয় সংক্রান্ত গণবিজ্ঞপ্তিও জারি করা হয়েছে এবং এসব বিষয়াদি মাঠপর্যায়ে নিয়ন্ত্রণ ও বাস্তবায়নেও প্রদক্ষেপ নেয়া হচ্ছে।

সংশ্লিষ্ট প্রার্থীগণের সঙ্গে সব সময় যোগাযোগ রেখে তাদের আচরণ বিধি মেনে চলার অনুরোধ করা হয়েছে। প্রার্থীদের সকল প্রকার অবৈধ বিলবোর্ড, ব্যানার, নির্বাচনী পোস্টার, দেয়াল লিখন, গেট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা অপসারণ করার নির্দেশনা দেয়া হয়েছে। এ লক্ষ্যে গত ১১ নভেম্বর গাজীপুর টাউনের রাজবাড়ি, চৌরাস্তা, টঙ্গী এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এছাড়া জেলার পাঁচ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসারগণ উপজেলার বিভিন্ন স্পটে নির্বাচনী প্রচার সামগ্রীসমূহ অপসারণের জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)