শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৭ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নির্বাচনের মাঠে জুঁই চাকমা : মফস্বল সাংবাদিক ফোরামের অভিনন্দন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নির্বাচনের মাঠে জুঁই চাকমা : মফস্বল সাংবাদিক ফোরামের অভিনন্দন
মঙ্গলবার ● ২৭ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচনের মাঠে জুঁই চাকমা : মফস্বল সাংবাদিক ফোরামের অভিনন্দন

---ষ্টাফ রিপোর্টার :: (১৩ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৪মি.) আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দিতার জন্য রাঙামাটিতে মাঠ চষে বেড়াচ্ছেন জুঁই চাকমা।
তিনি গত ১৯ নভেম¦র মনোনয়নপত্র জমা দেন। ১৯ নভেম্বর সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে রাঙামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এ কে এম মামুনুর রশিদ জুঁই চাকমার মনোনয়ন পত্র গ্রহণ করেন।

এসময় জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি মধুসুদন চাকমা, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জেলা সাধারন সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জেলা সদস্য মো. আবুল হাসেম ও মো. আবদুল হালিম প্রমূখ উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র জমা দিয়ে জুঁই চাকমা সাংবাদিকদের বলেন রাঙামাটি পার্বত্য জেলায় এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হয়নি, পেশীশক্তি প্রয়োগ তথা বিভিন্ন হুমকি ধামকির খবর আমাদের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা আমাদের জানাচ্ছেন, আপনাদের মাধ্যমে বিষয়টি জেলা নির্বাচন অফিসারের দৃষ্টি আকর্ষণ করছি বলেন জুঁই চাকমা।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জেলা সাধারন সম্পাদক নির্মল বড়ুয়া মিলন বলেন, আমাদের পার্টি এবং আমাদের প্রার্থী এই এলাকার উন্নয়ন ও সা¤প্রদায়িক স¤প্রীতির উন্নয়নে কাজ করতে চান, কাজেই আমরা চাই নির্বাচন নিরপেক্ষ ও যার যার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে হোক। আমরা পরিবর্তনের পক্ষে।

উল্লেখ্য, রাঙামাটি-২৯৯ আসনে বামপন্থী রাজনৈতিক সংগঠন থেকে এই প্রথম আদিবাসী নারী জুঁই চাকমা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।
---
অভিনন্দন :
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেত্রী জুঁই চাকমা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দিতার জন্য রাঙামাটিতে প্রথম মনোনয়নপত্র জমা দেয়ায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি শেখ সাইফুল ইসলাম কবিরসহ সকল সদস্য অভিনন্দন জানিয়ে জুঁই চাকমার জন্য নির্বাচনে বিজয় কামনা করেছেন ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)