বৃহস্পতিবার ● ২৯ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » শিরোনাম » সিলেটের নির্বাচনী মাঠে ইসলামী আন্দোলনের ৬ প্রার্থী
সিলেটের নির্বাচনী মাঠে ইসলামী আন্দোলনের ৬ প্রার্থী
সিলেট প্রতিনিধি :: (১৫ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৬মি.) নির্বাচনী জমজমাট লড়াইয়ের মাঠে অনেকটা নিরবে সিলেট জেলার ৬টি আসনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থীদের মনোনয়ন দাখিল সম্পন্ন হয়েছে।
সিলেট ৬টি আসনের মধ্যে, সিলেট-১ (সদর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু, সিলেট-২ (ওসমানীনগর, বিশ্বনাথ) আসনে মাওলানা মুহাম্মাদ আমীর উদ্দিন, সিলেট-৩ (বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা, মোগলা বাজার ) আসনে এম এ মতিন বাদশা, সিলেট-৪ (জৈন্তাপুর গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ) আসনে মাওলানা জিল্লুর রহমান, সিলেট-৫ (কানাইঘাট, জকিগঞ্জ) মুহাম্মাদ নুরুল আমিন, সিলেট-৬ (গোলাপগঞ্জ, বিয়ানী বাজার) আসনে মুহাম্মাদ আজমল হোসেন হাতপাখা প্রতীকে মনোনয়ন দাখিল করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীদের মনোনয়ন দাখিল নিশ্চিত করনে যৌথ বিবৃতি প্রদান করেন হাতপাখা’র সিলেট জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান এবং সমন্নয়কারী মাহমুদুল হাসান।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির