শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৯ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়ির হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল আউয়ালের কাছে অনিয়মই নিয়ম
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়ির হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল আউয়ালের কাছে অনিয়মই নিয়ম
বৃহস্পতিবার ● ২৯ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পানছড়ির হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল আউয়ালের কাছে অনিয়মই নিয়ম

--- পানছড়ি প্রতিনিধি :: (১৫ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৪মি.) খাগড়াছড়ি জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আব্দুল আউয়াল এর বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ উঠেছে। তিনি পানছড়ি উপজেলায় অতিরিক্ত দায়িত্বে পালন করেছে। তার কাছে অনিয়মই নিয়মে পরিণত হয়েছে।

অনুসন্ধানে জানাযায়, মো. আব্দুল আউয়াল অতিরিক্ত দায়িত্ব নিয়ে সপ্তাহে প্রতি সোমবার আবার কোনো সময় বৃহস্পতিবার দাযিত্ব পালন করেন পানছড়িতে। তিনি যোগদানের পর থেকেই শুরু হয় ঘুষ বাণিজ্য। আবার ঘুষ না দেওয়ায় হয়রানির শিকার হচ্ছে সেবা নিতে আসার লোকজন।

নাম প্রকাশ না করা শর্তে ভুক্তভোগীরা বলেন, তিনি সেবা গ্রহীতাদের বিল থেকে ৫%, নতুন পেনশন কেইস প্রতিটি ৩০ হাজার, পেনশন বদলী বাবদ ৩ হাজার, জিপিএফ চুড়ান্ত বিল ১৫হাজার, জিপিএফ অগ্রিম বিল ৩ হাজার, এলপিসি বাবদ ২ হাজার টাকা করে নজরানা আদায় করে নেন। এ ছাড়া কল্যাণ সহকারীর পেনশন নিষ্পত্তির জন্য তিনি এক পরিবার এর কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ আদায় করেন।

আরো জানাযায়, দাপুটে এই কর্মকর্তা কার্যলয়টির জন্য আসবাবপত্র ক্রয় না করে সম্প্রতি সরকারী বরাদ্ধকৃত ১লক্ষ ৬৩হাজার টাকা আত্মসাৎ করেছেন। যা এ অফিসের বিল রেজিস্টার ও মজুদ বহি খতিয়ে দেখলে সত্যতা বেরিয়ে আসবে।

এ কার্যলয়ের চলতি হিসাব নং ৫৪২০৫০২০০০২৬৯ এ গত ২৭জুন রশিদ নং ৩২৭১৪১, ৪২, ৪৩ ও ৪৪মূলে সর্বমোট এক লক্ষ চৌষট্টি হাজার পাঁচশত বত্রিশ টাকা জমা করে পরবর্তীতে গোপনে তুলে নেন এক লক্ষ টাকা। যা সোনালী ব্যাংকে হিসাব চেক করলেই সত্যতা বেরিয়ে আসবে।

সম্প্রতি অবসরে যাওয়া এক সরকারি কর্মকর্তা দুঃখের সাথে জানান, অবসরে গিয়েও শান্তি নাই। আমার পাশের অফিস হওয়া সত্বেও জিপিএফ চুড়ান্ত বিল উত্তোলন বাবদ ছয় হাজার ও লাম গ্র্যান্ট বাবদ ৪হাজার টাকাসহ ১০হাজার টাকা নজরানা দিয়েছি।

এক প্রাথমিক বিদ্যালয় শিক্ষক জানায়, ঋণ পরিশোধের জন্য জিপিএফ থেকে লোন তুলতে এসে ৭শ টাকা ঘুষ দিয়ে কোনো রকম উদ্ধার হয়েছি। ভারত প্রত্যাগত প্রাথমিক শিক্ষকদের কাছ থেকে ঘুষ আদায় করেছেন দেড় লক্ষাধিক টাকা, তাছাড়া জুন ফাইনালেও তিন লক্ষাধিক টাকা আত্মসাতের কথা শুনা গেছে।

অপর দিকে বহিরাগত দিয়ে কার্যলয়ের কোন কাজ কর্ম পরিচালনার বিধান থাকলেও তিনি তাই করে যাচ্ছ। কার্যালয়টির আইবাস-২, ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহারে সিস্টেমে প্রবেশ করে টোকেনসহ বিল পাশ সংক্রান্ত কাজ করানো হচ্ছে। যা খুবই স্পর্শকাতর ও আইবাস-২ নিরাপত্তার অন্তরায়। পক্ষন্তরে অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ, বাজেট অনুবিভাগ-১, অধিশাখা-৩ কর্তৃক ০২ জানুয়ারী/২০১৮তারিখে জারীকৃত পরিপত্র নং-০৭.০০.০০০.১০৩.১৮.০০১.১৫ (অংশ) দুই সংখ্যক পরিপত্রের সম্পূর্ণ পরিপন্থী। অফিসের সরকারী অন্য কর্মকর্তারা এই অফিসের কোনো তদারকীতে নেই। বিশ্বস্ত সূত্রে জানাযায়, হিসাব রক্ষন কর্মকর্তা আব্দুল আউয়াল ঘুষ ছাড়া কোনো ফাইল ধরে না।

এ সকল বিষয়ে মো. আব্দুল আউয়ালের সাথে কথা বলতে গেলে তিনি বলেন, অসম্ভব ব্যপার। আমি আর অল্প কয়েকমাস পরেই অবসরে যাব আমাকে অযথা হয়রানি করার জন্য হয়তো কেউ এসব মিথ্যা বলছে। তবে আমার অনুরোধ লেখালেখি করে আমাকে অযথা হয়রানি করবেন না। আপনাদের কি প্রয়োজন বলেন।

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম বলেন, এসব বিষয়াদি খতিয়ে দেখা হবে। ঘুষ বানিজ্যে আর অনিয়মের ব্যাপারে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





খাগড়াছড়ি এর আরও খবর

দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)