শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৯ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » আ’লীগের প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে নেতাকর্মীদের ভুমিকায় ওসি
প্রথম পাতা » গাইবান্ধা » আ’লীগের প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে নেতাকর্মীদের ভুমিকায় ওসি
বৃহস্পতিবার ● ২৯ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আ’লীগের প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে নেতাকর্মীদের ভুমিকায় ওসি

---গাইবান্ধা প্রতিনিধি :: (১৫ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৯মি.) গাইবান্ধার-৫ ও ৩ আসনে ক্ষমতাসীন দল আ.লীগের প্রার্থী এ্যাড. ফজলে রাব্বী মিয়া ও ডা. ইউনুস আলী সরকারের মনোনয়নপত্র জমা দেয়ার সময় নেতাকর্মীদের ভুমিকায় দুই ওসির ফটোসেশনে তোলপাড় চলছে সর্বত্র। তারা হলেন, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ও পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি। এছাড়া সাঘাটা থানার ওসি মোস্তাফিজারের সাথে বোনারপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমানও ফটোসেশনে অংশ নেয়। দলীয় নেতাকর্মীর ভূমিকায় মনোনয়নপত্র হাত দিয়ে ফটোসেশনের এমন চিত্র গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে* ছড়িয়ে পড়েছে। তাদের এমন আচরণে জেলাজুড়েই নানা সমালোচনার ঝড় উঠেছে। বুধবার সাঘাটা উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার উজ্জল কুমার ঘোষের কাছে গাইবান্ধা-৫ আসনের (ফুলছড়ি-সাঘাটা) বর্তমান ক্ষমতাসীন দলের এমপি ও জাতীয় সংসদের ডেপুটি স্পিপকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া মনোনয়নপত্র জমাদানকালে ফটোসেশনে অংশ নেন সাঘাটা থানার ওসি মোস্তাফিজার রহমান ও বোনারপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান।
এছাড়া পলাশবাড়ী উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার মেজবাউল হোসেনের কাছে গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের ক্ষমতাসীন দলের এমপি ডা. মো. ইউনুস আলী সরকার মনোনয়নপত্র জমার সময় ফটোসেশনে অংশ নেন পলাশবাড়ী থানার ওসির হিপজুর আলম মুন্সি।
---বিষয়টি নিয়ে মুঠোফোনে পলাশবাড়ী থানার (ওসি) হিপজুর আলম বলেন, ‘দায়িত্ব পালনের সময় নেতাকর্মীদের বারবার ডাকেই মনোনয়নপত্রে হাত দিয়েছেন। তবে এমন ছবি সারাদেশে অনেক হয়। এছাড়া ফটোসেশনের বিষয়টি কোন আচরণবিধি লঙ্ঘন নয় বলেও জানান তিনি’। তবে এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানের সঙ্গে মুঠোফোনে কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। মনোনয়ন জমার সময় দলের প্রার্থীদের সঙ্গে ফটোসেশনের বিষয়টি নিয়ে কথা হয় গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার সঙ্গে। তিনি জানান,
বিষয়টির তার নজরে পড়েছে। নিরাপত্তার কারণে তারা দায়িত্ব পালন করতে পারেন, কিন্তু হাত বাড়িয়ে দেয়া ঠিক হয়নি। এনিয়ে তাদের সর্তক করাসহ জবাব দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। সন্তোষজন জবাব না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)