শিরোনাম:
●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●   শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ●   রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ●   বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০ ●   নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ ! ●   অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে ●   ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন
রাঙামাটি, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাংবাদিকদের সাথে বীর বাহাদুরের মত বিনিময়
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাংবাদিকদের সাথে বীর বাহাদুরের মত বিনিময়
শনিবার ● ৮ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিকদের সাথে বীর বাহাদুরের মত বিনিময়

---বান্দরবান প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানে কর্মরত সাংবাদিকদের সাথে প্রতিমন্ত্রী বীর বাহাদুরের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ডিসেম্বর) সকালে প্রতিমন্ত্রীর বাস বভন প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বান্দরবান প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবিন সাংবাদিক বাদশা মিয়া মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত বান্দরবান ৩০০ নং আসন থেকে পরপর ৫বার নির্বাচিত সংসদ সদস্য ও বান্দরবান প্রেস ক্লাবের আজীবন সদস্য প্রতিমন্ত্রী বাবু বীর বাহাদুর উশৈসিং।
প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমি কখনো প্রতিশ্রুতি দিয়ে কোনো কাজ করিনি। সব সময় যা পেরেছি তাই করেছি। কাজ করার সুযোগ পেলে আমি কখনো তা হাত ছাড়া করিনি। যখন যেখানে মসজিদ, মন্দির, ক্যাং, ব্রিজ, কালবার্ট, রাস্তাঘাটের প্রয়োজন দেখা দিয়েছে তা আমি নিজ উদ্যোগেই করেছি।
বান্দরবানকে সুন্দর করে সাজাতে কি ধরণের উন্নয়ণ করতে হবে তার জন্য সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়েছেন।
তিনি আরো বলেন, আমি আগামীতে যদি আবারও ক্ষমতায় আসতে পারি তবে অবশ্যই সাংবাদিকদের দেয়া সব পরামর্শ অনুযায়ী কাজ করে যাব। বান্দরবান আগে দুর্ঘম হিসেবে পরিচিত ছিল এই বান্দরবান আজ আর দূর্ঘম নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বান্দরবান এক মডেল পর্যটন নগরিতে পরিনত হয়েছে। বান্দরবানে বাঙ্গালীসহ ১২টি সম্প্রদায় শান্তিতে বসবাস করছে এবং পাহাড়ে পাহাড়ে সম্প্রীতির সুবাতাস বইছে এক মাত্র আওয়ামীলীগ সরকারের ব্যাপক উন্নয়নের ফলে এটা সম্ভব হয়েছে। বর্তমান সরকারের আমলে শিক্ষা,স্বাস্থ্য,কৃষি,বিদ্যুৎ,যোগাযোগসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।
বান্দরবান ৩০০ নং আসনের ৭টি উপজেলা ৩৩টি ইউনিয়নে ইতিমধ্যে ৫ হাজার কোটি টাকা উন্নয়ন হয়েছে আরো ৪ হাজার কোটি টাকার কাজ চলমান আছে। আগামীতে আওয়ামীলীগ সরকার গঠন করতে পারলে সব উন্নয়ন বাস্তবায়ন করা হবে। তিনি আরো বলেন, আগামী একাদশ সংসদ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের শক্তি আওয়ামীলীগ সরকার যদি ক্ষমতায় আসে বান্দরবানকে স্বপ্নের শহরে রুপান্তরিত করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, কালের কন্ঠের স্টাপ রিপোর্টার মনিরুল ইসলাম মনু, বান্দরবান জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের বান্দরবান জেলা প্রতিনিধি মিনারুল হক, সিনিয়র সাংবাদিক এমএ হাকিম চৌধুরী,সিনিয়র সাংবাদিক মিলন চক্রবর্তি, সিনিয়র সাংবাদিক মুসা ফারুকী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পাহাড় বার্তার সম্পাদক সিনিয়র সাংবাদিক সাদেক হোসেন চৌধুরী, যুগান্তর ও এনটিভির জেলা প্রতিনিধি আলাউদ্দিন শাহারিয়ার, বান্দরবান রিপোর্টারর্স ইউনিটির সভাপতি ও ভোরের কাগজ প্রতিনিধি মং সা নু মারমা, বৈশাখী টিভি ও চট্রগ্রাম মঞ্চ প্রতিনিধি জহির রায়হান, সমকাল প্রতিনিধি উজ্জল তঞ্চঙ্গ্যা, সিনিয়র সাবাদিক বদরুল ইসলাম মাসুদ, জনকন্ঠ ও সময় টিভি প্রতিনিধি এস বাসু দাস, একুশে টিভি ও বাংলা ট্রিবিউন প্রতিনিধি নজরুল ইসলাম (টিটু), চ্যানেল নাইন প্রতিনিধি এনএ জাকির, এশিয়া টিভি প্রতিনিধি নুরুল কবির, জিটিভি প্রতিনিধি মো. ইসহাক, দৈনিক স্বদেশ প্রতিদিন ও এবিনিউজ২৪.কম এর প্রতিনিধি মোহাম্মদ আব্দুর রহিম, প্রতিদিনের সংবাদ ও বিজয় টিভি প্রতিনিধি রিমন পালিত, চ্যনেল ২৪ এর প্রতিনিধি ইয়াসিনুল হাকিম চৌধুরী, বান্দরবন প্রতিদিন সম্পাদক জসাই উ মারমা ও সাংবাদিক রনি মারমা প্রমুখ।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
গৌতম বুদ্ধের প্রধান  তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)