শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » ঢাকা বিভাগ » বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের গাড়িবহরে হামলা : আহত-১২
প্রথম পাতা » ঢাকা বিভাগ » বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের গাড়িবহরে হামলা : আহত-১২
শনিবার ● ৮ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের গাড়িবহরে হামলা : আহত-১২

---মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনিত প্রার্থী সাবেক মন্ত্রী শাহ মোয়াজ্জেমের গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে শাহ মোয়াজ্জেমের অন্তত ১২ জন কর্মী সমর্থক আহত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে শ্রীনগর থেকে সিরাজদিখানের পাথরঘাটা যাওয়ার পথে ঢাকা-মাওয়া সড়কের কুচিয়ামোড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

এ সময় তার গাড়িবহরে গুলি চালানো হয়। এ ঘটনায় ৬টি গাড়ি, ৫টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

বিএনপির প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন জানান, কুচিয়া মোড়া কলেজ হয়ে পাথার ঘাটা যাওয়ার পথে জয় বাংলা স্লোগান দিয়ে গাড়িতে হামলা চালানো হয়। দুর্বৃত্তরা আমার ব্যক্তিগত গাড়িসহ ৫টি গাড়ি ভাঙচুর করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপিপ্রার্থী শাহ মোয়াজ্জেম শ্রীনগর থেকে কুচিয়া মোড়া কলেজ হয়ে পাথর ঘাটায় কর্মিসভায় যোগদান করতে যাচ্ছিলেন। হঠাৎ একদল দুর্বৃত্ত জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালিয়ে শাহ মোয়াজ্জেমের নিজ গাড়িসহ ৫টি গাড়ি ভাঙচুর করে।

সিরাজদিখান উপজেলা বিএনপি সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ ও সাধারণ সম্পাদক আওলাদ হোসেন জানান, অতর্কিত এই হামলায় শাহ মোয়াজ্জেম ও তার গাড়ির চালকসহ ১২ জন আহত হয়। আহত অনেককে কেরাণীগঞ্জের আব্দুল্লাহপুরের প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়েছে।

তারা আরো জানান, এ সময় গুলি করা হয়েছে। তবে শাহ মোয়াজ্জেম হালকা আঘাত পেয়েছেন। তিনি পাথরঘাটা এলাকায় আছেন।

এই দুই নেতা আরো বলেন, দুপুরে বিএনপির একটি পক্ষ আমাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে, তারাও হতে পারে। আবার নৌকা-নৌকা, জয়বাংলা স্লোগান দিয়ে হামলা করা হয়েছে। সরকারি দলও এ হামলা করতে পারে। আমরা কাউকে চিনতে পারিনি।

এ বিষয়ে সিনিয়র এএসপি (সিরাজদিখান সার্কেল) আসাদুজ্জামান কোন তথ্য জানেন না বলে জানান, পরে জেনে জানাবেন।

এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, আমরা শুনেছি বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বিএনপির প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।





ঢাকা বিভাগ এর আরও খবর

গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী

আর্কাইভ