শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় মনোনয়ন প্রত্যাহারে ভোটের মাঠে ৩৮ জন প্রার্থী
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় মনোনয়ন প্রত্যাহারে ভোটের মাঠে ৩৮ জন প্রার্থী
মঙ্গলবার ● ১১ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় মনোনয়ন প্রত্যাহারে ভোটের মাঠে ৩৮ জন প্রার্থী

---গাইবান্ধা প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন রবিবার (০৯ ডিসেম্বর) গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ৫৪ জন বৈধ প্রার্থীর মধ্যে মোট ১৬ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরমধ্যে গাইবান্ধা রিটানিং অফিসারের কার্যালয়ে ৭ জন এবং চারটি আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকায় এইসব আসনে দলীয় চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা ছাড়া বাকি ৯ জন দলীয় সিদ্ধান্তে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ফলে চূড়ান্ত তালিকায় ৩৮ জন প্রার্থী ভোটের মাঠে থাকলেন।
গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে মনোনয়নপত্র বহাল আছে ১১জনের, তারা হলেন-মহাজোটের জাপার মনোনীতপ্রাার্থী বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী জেলা জামায়াতের সহ-সেক্রেটারী মাজেদুর রহমান, বাংলাদেশ মুসলিম লীগের গোলাম আহসান হাবীব মাসুদ, ইসলামী আন্দোলনের আশরাফুল ইসলাম খন্দকার, গণতন্ত্রী পার্টির আবুল বাসার মো. শরীতুল্যাহ্, বাসদ (খালেকুজ্জামান) মনোনীত বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী গোলাম রব্বানী, গণফ্রন্ট এর শরিফুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের হাফিজুর রহমান সর্দার এবং সুন্দরগঞ্জ উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী আফরুজা বারী, স্বতন্ত্র প্রার্থী মো. এমদাদুল হক ও স্বতন্ত্র প্রার্থী জাপার সাবেক এমপি কর্ণেল (অবঃ) ডা. আব্দুল কাদের খাঁন।
গাইবান্ধা-২ সদর আসনে মনোনয়নপত্র বহাল আছে ৬জনের, তারা হলেন- মহাজোটের আ.লীগের দলীয় প্রার্থী জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, সম্প্রতি জাপা থেকে বিএনপিতে যোগ দেয়া ঐক্যফ্রন্টের বিএনপি প্রার্থী আব্দুর রশীদ সরকার, বাম গণতান্ত্রিক জোটের সিপিবি মনোনীত প্রার্থী মিহির ঘোষ, ইসলামী আন্দোলনের আল আমিন, ইসলামী ঐক্যজোটের মওলানা জুবায়ের আহমেদ ও ন্যাশনাল পিপলস পার্টির জিয়া জামান খান।
গাইবান্ধা-৩ সাদুল্যাপুর-পলাশবাড়ী আসনে মনোনয়নপত্র বহাল আছে ৮জনের, তারা হলেন- মহাজোটের আ.লীগ মনোনীত প্রার্থী সাদুল্যাপুর উপজেলা আ.লীগের সভাপতি বর্তমান সংসদ ডা. ইউনুস আলী সরকার, জাপার প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের (ইনু) কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসএম খাদেমুল ইসলাম খুদি, ঐক্যফ্রন্টের জাপার (কাজী জাফর) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী, ইসলামী আন্দোলনের মো. হানিফ দেওয়ান, বাম গণতান্ত্রিক জোটের বাসদ (খালেকুজ্জামান) মনোনীত প্রার্থী সাদেকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান তিতু ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ।
গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে মনোনয়নপত্র বহাল আছে ৮জনের, তারা হলেন- মহাজোটের আ.লীগের প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, জাপার কাজী মশিউর রহমান ও জাকের পার্টির আবুল কালাম, ঐক্যফ্রন্টের বিএনপির প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক কবির আহমেদ, ইসলামী আন্দোলনের সৈয়দ তৌহিদুল ইসলাম, বাম গণতান্ত্রিক জোটের বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টি মনোনীত প্রার্থী ছামিউল আলম, এনডিপির খন্দকার মো. রাশেদ, মুসলিম লীগের মো. সানোয়ার হোসেন।
গাইবান্ধা-৫ ফুলছড়ি-সাঘাটা আসনে যাদের মনোনয়নপত্র বহাল আছে ৫জনের, তারা হলেন- মহাজোটের আ.লীগের দলীয় প্রার্থী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি, জাপার দলীয় প্রার্থী সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করা এএইচএম গোলাম শহীদ রঞ্জু, ঐক্যফ্রন্টের বিএনপি প্রার্থী সম্প্রতি কৃষক লীগ থেকে বিএনপিতে যোগদানকারী ফারুক আলম সরকার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আব্দুর রাজ্জাক মন্ডল ও বাম গণতান্ত্রিক জোটের সিপিবি মনোনীত প্রার্থী যজ্ঞেস্বর বর্মন।
গাইবান্ধার পাঁচটি আসনে মোট ৬৪ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হয় ১৬ জনের। আপিল করে ৬ জন প্রার্থীতা ফিরে পেলে বৈধ প্রার্থী সংখ্যা দাঁড়ায় ৫৪ জনে। এরমধ্যে ৭জন স্ব-ইচ্ছায় ও দলীয় সিদ্ধান্তে ৯ জনসহ ১৬ জন মনোনয়ন প্রত্যাহার করেন।
৭টি উপজেলা ও তিনটি পৌরসভা নিয়ে গঠিত গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনে মোট ভোটার ১৭ লাখ ৮৪ হাজার ৫৮৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৭০ হাজার ৯৬০ ও নারী ভোটার ৯ লাখ ১৩ হাজার ৬২৬ জন। এবার নতুন ভোটার বেড়েছে ১ লাখেরও বেশি। মোট ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৬০৫টি। এরমধ্যে চরাঞ্চলেই ভোট কেন্দ্র রয়েছে ৪৮টি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফশিল অনুযায়ী গত ৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ও প্রতীক বরাদ্দ করা হয় ১০ ডিসেম্বর এবং ভোটগ্রহন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)