শিরোনাম:
●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
রাঙামাটি, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১২ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় সুমি হত্যায় স্বামী ও শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তারের দাবি
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় সুমি হত্যায় স্বামী ও শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তারের দাবি
বুধবার ● ১২ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় সুমি হত্যায় স্বামী ও শ্বশুর-শাশুড়িকে গ্রেপ্তারের দাবি

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কলেজ ছাত্রী সুমি আক্তার হত্যায় স্বামী মেহেদী হাসান মুন্না, শ্বশুর নূর আলম ও শাশুড়ি মরিয়ম বেগমকে অবিলম্বে গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। গাইবান্ধা প্রেস ক্লাবে আজ বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহত সুমির অসহায় পিতা-মাতা এবং আত্মীয় স্বজনরা এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে উল্লেখ্য করা হয়. সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের নতুন দুলাল গ্রামের শামছুল হকের মেয়ে সুমি আক্তার এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তার সাথে গত এপ্রিল মাসে সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার রামডাকুয়া গ্রামের নূর আলমের ছেলে মেহেদী হাসান মুন্নার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে সুমি আক্তারের উপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করে তার শ্বশুর বাড়ির লোকজন। এ কারণে সুমি আক্তার তার বাবার বাড়ি থেকে লেখাপড়া করতেন। গত ১২ নভেম্বর সুমি আক্তার তার বাবার বাড়ি থেকে ধর্মপুর মহিলা কলেজে এইচএসসির প্রথম বর্ষের পরীক্ষা দেয়ার জন্য যান। তিনি কলেজ ক্যাম্পাসে পৌছা মাত্রই তার স্বামী মেহেদী হাসান মুন্না তাকে জোর করে উঠিয়ে তার বাড়িতে নিয়ে যান। বাড়িতে নিয়ে গিয়ে পুনরায় যৌতুকের দাবিতে সুমি আক্তারকে অমানুষিক মারপিট করে গলাটিপে হত্যা করা হয়। হত্যার পর ঘটনা ধামাচাপা দিতে সুমির লাশ সুন্দরগঞ্জ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যান মেহেদী হাসান ও তার বাড়ির লোকজন। এ হত্যাকাণ্ডের ঘটনায় গত ১৮ নভেম্বর নিহত সুমির বাবা ছামছুল হক বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার আসামীরা হলো- মেহেদী হাসান তার বাবা নূর আলম ও মা মরিয়ম বেগম। কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
সংবাদ সম্মেলনে সুমি আক্তার হত্যাকাণ্ডের বর্ণনা করতে গিয়ে তার অসহায় পিতা ছামছুল হক কান্নায় ভেঙে পড়েন। এ সময় অন্যান্য আত্মীয়-স্বজন অশ্র“সজল হয়ে পড়লে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিহত সুমির মা শান্তি বেগম, দাদা নুরুল আলম ডাকুয়া, বড় ভাই শফিকুল ইসলাম, বড় বোন স্বপ্না বেগম, ভাবী তহমিনা বেগম, জেঠাত ভাই সাইদুর রহমান, আব্দুল খালেক, শাহ জামাল, চাচা চান মিয়া প্রমুখ। এর আগে একই দাবিতে তারা প্রেস ক্লাবের সামনে সড়কে এক মানববন্ধন কর্মসূচী পালন করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)