বুধবার ● ১২ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বিএনপির নির্বাচনী প্রচারণায় হামলা
গাজীপুরে বিএনপির নির্বাচনী প্রচারণায় হামলা
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির নির্বাচনী প্রচারণার গাড়ি ভাঙচুর এবং নেতাকর্মীদের উপর হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ ১২ ডিসেম্বর বুধবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উপজেলার সফিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিভিন্ন সূত্রে জানা যায়, বুধবার সকালে বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী তানভির আহমেদ সিদ্দিকী নেতাকর্মীদের নিয়ে সফিপুর এলাকায় নির্বাচনী প্রচারনায় যায়। এসময় আওয়ামীগের একটি মিছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিএনপির লোকজন গাড়িসহ রাস্তার পাশে অবস্থান নেয়। হঠাৎ বিএনপির ভেতরে অবস্থানরত কেউ একজন ধানের শীষের শ্লোগান দেয়। এসময় আওয়ামীগের মিছিলে থাকা লোকজন ক্ষুদ্ধ হয়ে কয়েকজন গিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালায় এবং বিএনপির নির্বাচনী প্রচারণার গাড়ি ভাঙচুর করে।
এ ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবীর খান দলীয় নেতা কর্মীদের নিয়ে উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি সংবাদ সম্মেলন করেন। এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল লতিফ, হাজী মাকসুদুর রহমান হেলালী ও খাইরুল হাসান রিপন প্রমুখ।





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা