শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » পলাশবাড়ী থানা পুলিশের উপর অতর্কিত হামলা
প্রথম পাতা » গাইবান্ধা » পলাশবাড়ী থানা পুলিশের উপর অতর্কিত হামলা
শুক্রবার ● ১৪ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পলাশবাড়ী থানা পুলিশের উপর অতর্কিত হামলা

---গাইবান্ধা প্রতিনিধি :: গাইবান্ধার পলাশবাড়ীতে অভিযোগের তদন্তের সময় বিবাদি পক্ষের অতর্কিত হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে মঞ্জুয়ারা বেগম নামে এক মহিলাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউপির মোস্তফাপুর গ্রামে।
জানা গেছে, মোস্তফাপুর গ্রামের আবুল কালাম মিয়ার ছেলে সোহরাব মিয়ার সাথে সেচ পাম্প নিয়ে দীর্ঘদিন থেকে একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে আহাদের দ্বন্দ্ব-কলহ চলে আসছিল। এ ঘটনায় ভুক্তভোগী সোহরাব হোসেন বাদী হয়ে আহাদ আলী গং-দের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে।
বুধবার বিকালে পলাশবাড়ী থানার এএস আই সাইফুল ইসলাম ও পুলিশ সদস্য মৃত্যুঞ্জয় ঘটনাস্থলে তদন্ত গেলে পুলিশ কিছু বুঝে ওঠার আগেই বিবাদী আহাদের নেতৃত্বে ১০ হতে ১৫ জন ব্যক্তি পুলিশের উপর আতর্কিত হামলা চালায়।
এসময় পুলিশ সদস্য মৃত্যুঞ্জয় (৩৬) গুরুতর আহত হয়। আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
এখবর নিশ্চিত করে থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ প্রধান আহাদের স্ত্রী মঞ্জুয়ারা বেগম (৪০) কে আটক করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অন্য কোন উদ্দেশ্যে পুলিশের উপর হামলা করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)