শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » ইলিয়াসপত্নী লুনার প্রার্থীতা স্থগিতের বিষয়ে এলাকাবাসীর প্রতিক্রিয়া
প্রথম পাতা » রাজনীতি » ইলিয়াসপত্নী লুনার প্রার্থীতা স্থগিতের বিষয়ে এলাকাবাসীর প্রতিক্রিয়া
শনিবার ● ১৫ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইলিয়াসপত্নী লুনার প্রার্থীতা স্থগিতের বিষয়ে এলাকাবাসীর প্রতিক্রিয়া

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-২ আসনে ২০দলীয় জোটের বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ইলিয়াসপত্নী প্রার্থী তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র বৈধ ঘোষনা করে নির্বাচন কমিশনের দেয়া সিন্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই আসনে মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী এহিয়ার করা এক রিট পিটিশনের শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার সকালে এ আদেশ দেন বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। বৃহস্পতিবার দুপুরে লুনার প্রার্থীতা স্থগিতের খবর বিশ্বনাথের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। এতে দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারন ভোটাদের মধ্যে ক্ষোভ বিরাজ করে। হতাশ হয়ে পড়েন তারা। এনিয়ে দিনভর এলাকা আলোচনা-সমালোচনা হয়। বিভিন্ন পেশার মানুষ তাহসিনা রুশদীর লুনার প্রার্থীতা স্থগিতের ব্যাপারে বিরুপ মন্তব্য করতে দেখা যায়। হঠাৎ যেন আকাশ ভেঙে মাথায় পড়েছে এমন অবস্থায় বিরাজ করছে বিএনপি নেতাকর্মীর মাঝে। এলাকার সাধারণ ভোটারা পড়েছে বিপাকে। কেউ কেউ বলছেন এবার কি আমেজ বিহীন নির্বাচন হতে যাচ্ছে এ আসনে?

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ২০দলীয় তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির চেয়ারপার্সনে উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার পক্ষে প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন দলের নেতাকর্মীরা। প্রতিক পাওয়ার পরপরই দলীয় নেতাকর্মীরা ঝাপিয়ে পড়েছেন প্রচারনায়। প্রতিদিন এলাকার বিভিন্ন স্থানে তারা দলীয় প্রার্থীর পক্ষে ভোট ভিক্ষা চেয়ে চষে বেড়াচ্ছেন। এলাকার বিভিন্ন স্থানে সাটানো হচ্ছে ধানের শীষ প্রতিকের পোস্টার। হাট-বাজারে ব্যবসায়ী-পথচারীদের হাতে তুলে দিচ্ছেন ধানের শীষ সম্বলিত লিফলেট। আর এসব ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করছেন নেতারা। ২০দলীয় জোটের প্রার্থী তাহসিনা রুশদীর লুনা দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠক, কর্মী সমাবেশ, মতবিনিময়, পথসভা করছেন। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কোন্দল মিটিয়ে তাহসিনা রুশদীর লুনা কৌশলে তার প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রচারণা চালাচ্ছেন। তাহসিনা রুশদীর লুনা গত মঙ্গলবার থেকে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে গিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা, ইলিয়াস আলীকে ফিরে পাওয়া জন্য দোয়া এবং ধানের শীষে ভোট প্রার্থনা শুরু করেন। এতে উৎসবের আমেজ দেখা দিয়েছিল উপজেলা জুড়ে। কিন্তু হঠাৎ বৃহস্পতিবার দুপুরে তাহসিনা রুশদীর লুনার প্রার্থীতা স্থগিত আদেশের পর নির্বাচনী আমেজে ভাটা পড়ে। ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার প্রার্থীতা স্থগিতের বিষয়ে এলাকার বিশিষ্টজনের প্রতিক্রিয়া জানতে চাইলে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করেন।

লুনার প্রার্থীতা স্থগিতের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে উপজেলা সদরের ব্যবসায়ী বাবুল মিয়া বলেন, প্রার্থীরা প্রতিক পাওয়ার পরপরই উৎসবের আমেজ বিরাজ করছিল উপজেলা জুড়ে। কিন্তু আজ বৃহস্পতিবার শুনলাম বিএনপির প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছেন হাইর্কোট। শুনে মনটা খারাপ লেগেছে।

অটোরিকশা চালক মনির মিয়া বলেন, হঠাৎ বৃহস্পতিবার বিকেলে যাত্রীদের মুখ থেকে শুনতে পাই ইলিয়াস আলীর স্ত্রীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। শুনে মনটা খুবই খারাপ হয়েছে। আশা করেছিলাম, এবার উৎসব মূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপজেলা বাঁচাও বাসিয়া ঐক্য নদী পরিষদের আহবায়ক ফজল খান বলেন, আমার ধারনা রাজনৈতিক প্রতিহিংসার কারণে ২০দলীয় জোটের প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। যদি ২০দলীয় জোটের প্রার্থীর প্রার্থীতা ফিরে না পান, তাহলে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা পূরণ নির্বাচন হবেনা।

শিক্ষক ফখরুল ইসলাম বলেন, প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ হওয়ার পর এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করছিল। কিন্তুবৃহস্পতিবার ২০দলীয় জোটের প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত হওয়ার খবর শুনে হতাশ হয়েছি।

বিশ্বনাথ উপজেলা সুশাসনের জন্য নাগরিক সুজনের সাধারণ সম্পাদক মধু মিয়া বলেন, হঠাৎ করে একজন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত হওয়ার বিষয়টি দুঃখজনক। ফলে এলাকায় নির্বাচনী আমেজের কিছুটা ভাটা পড়েছে। বিষয়টি নিয়ে বিএনপির নেতাকর্মীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তবে সুপ্রিম কোর্টে আপিল করে হয়ত প্রার্থীতা ফিরে পেতে পারেন ২০দলীয় জোটের প্রার্থী।





রাজনীতি এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা

আর্কাইভ