শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » আঞ্চলিক দলের বাধাঁ উপেক্ষা করে দীঘিনালায় সমাবেশ
প্রথম পাতা » খাগড়াছড়ি » আঞ্চলিক দলের বাধাঁ উপেক্ষা করে দীঘিনালায় সমাবেশ
শনিবার ● ১৫ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আঞ্চলিক দলের বাধাঁ উপেক্ষা করে দীঘিনালায় সমাবেশ

---দীঘিনালা প্রতিনিধি :: দীঘিনালা উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার নেতৃস্থানীয় বিশিষ্ঠজনরা বলেছেন, বর্তমান সরকারের আমলেই পার্বত্যচুক্তি সম্পাদন হয়েছে। চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং তিন পার্বত্য জেলা পরিষদ-এর ক্ষমতায়নে আইনী ভিত্তি সুদৃঢ় হয়েছে। শিক্ষা-স্বাস্থ্য-সড়কসহ অবকাঠামো খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। তাই এবারের নির্বাচনেও পার্বত্যচুক্তি বাস্তবায়নের লক্ষে পাহাড়ি-বাঙালি মিলে নৌকাকে জয়যুক্ত করতে হবে।
শুক্রবার বিকেলে খাগড়াছড়ির দীঘিনালা শান্তিপুর উচ্চ বিদ্যালয় মাঠে দীঘিনালা উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। এই সভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে এবং দুপুর পর্যন্ত একটি বিশেষ আঞ্চলিক দলের পরিচয়ে বিভিন্ন ব্যক্তি নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করারও অভিযোগ পাওয়া গেছে। তবে শেষতক দীঘিনালা উজেলার সব শ্রেণী-পেশার গুরুত্বপূর্ন ব্যক্তিরা সমাবেশে যোগ দিয়ে নৌকা’র প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা’র প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান এবং আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
মত বিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, দীঘিনালা উপজেলা রিষদেরর ভাইস-চয়ারম্যান সুসময় চাকমা, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট আশুতোষ চাকমা, শতরুপা চাকমা, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ক্রসাইঞো চৌধুরী, দীঘিনালা সরকারী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ তরুণ কান্তি চাকমা, দীঘিনালা ইউপি চেয়ারম্যান প্রজ্ঞান চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান শাক্যমনি চাকমা, দীঘিনালা উপজেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি হেমাব্রত চাকমা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ বরণ চাকমা, ভারত প্রত্যাগত শরনার্থী কল্যাণ সমিতির নেতা আনন্দ মোহন চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা, দীঘিনালা উপজেলা উচ্চ বিদ্যালয় শিক্ষক সমিতির প্রতিনিধি উষা আলো চাকমা, চোংড়াছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমিত চাকমা প্রমূখ।
এসময় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-এর ট্রাস্টি বাসন্তী চাকমা, জেলা মহিলা আওয়ামীলীগের সা: সম্পাদক শাহিনা আক্তার, জেলা আওয়ামীলীগ-এর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সত্যজিত চৌধুরী, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ নভাপতি অধ্যাপক নীলোৎপল খীসা, এড. সুপাল চাকমা, উদালবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবতরু চাকমা, সুগতপ্রিয় চাকমা, মতবিনিময় সভায় উপজেলার হেডম্যান কার্বারী ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ‘‘জাতি টিকে থাকার জন্য প্রধান বাহন তার ভাষা। সেই ভাষাকে স্বীকৃতি দিয়েছে বর্তমান আওয়ামীলীগ সরকার। আজ চাকমা ভাষাসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সকল ভাষায় সরকারের প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির পাঠ্যক্রমে অর্ন্তভুক্ত হয়েছে। অস্তিত্ব বিলীন হতে চাকমা ভাষাকে তুলে এনে ভাষার মর্যাদা দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী। অতীতের কোন সরকারই জুম্ম জনগনের কল্যানের জন্য কাজ করে নাই। শুধু বর্তমান সরকারই চাকমা জাতি তথা ক্ষুদ্র নৃ-গোষ্ঠির উন্নয়নের জন্য কাজ করেছেন।
এসময় বক্তারা আরো বলেন, শান্তিচুক্তি স্বাক্ষরের পর আজ ২১ বছর যাবত ভারত প্রত্যাগত শরণার্থীরা বর্তমান সরকারের রেশনিং সুবিধা পেয়ে আসছে। তাই আমাদের এখুনি ভাবতে হবে! সিদ্ধান্ত নিতে হবে! কোন সরকার আমাদের জুম্ম জনগনের জন্য মঙ্গল হবে? তাই জুম্ম জাতির অস্তীত্ব রক্ষার্থে সবাইকে ঐক্য বদ্ধ হয়ে, খাগড়াছড়ি ২৯৮ নং আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে বাংলাদেশ আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)