শনিবার ● ১৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জের বিএনপি প্রার্থী মিলন কারাগারে
কালীগঞ্জের বিএনপি প্রার্থী মিলন কারাগারে
গাজীপুর প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জে) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক মিলনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
১৪ ডিসেম্বর শুক্রবার মিলনকে তিন মামলায় গ্রেফতার দেখিয়ে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এর মধ্যে রমনা ও পল্টন থানার নাশকতার দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা আগেই জারি ছিল। রমনা থানার আরেক মামলায় সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহীদুল হক তার জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রামের বাড়ি কালীগঞ্জের বর্তুল থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ