শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » ইংরেজী নববর্ষ ২০১৬ সালের প্রত্যাশা ও সম্ভাবনা
প্রথম পাতা » উপ সম্পাদকীয় » ইংরেজী নববর্ষ ২০১৬ সালের প্রত্যাশা ও সম্ভাবনা
শুক্রবার ● ১ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইংরেজী নববর্ষ ২০১৬ সালের প্রত্যাশা ও সম্ভাবনা

---

লায়ন মোঃ গনি মিয়া বাবুল ::খ্রিষ্টীয় বর্ষ ২০১৫ বিদায় নিয়ে ২০১৬ সালের আজ প্রথম দিন৷ বিদায়ী বছরে আমাদের যথেষ্ট প্রাপ্তি রয়েছে, যদিও বছরের শুরম্নতে রাজনৈতিক সহিংসতা, রাজনৈতিক হানাহানিতে মানুষ মরেছে, পুলিশ মরেছে, নিরীহ বাসযাত্রী, অটোরিক্সা চালক, রাজনৈতিক কর্মী অনেকেই নৃশংসভাবে নিহত হয়েছেন, এমনকি ট্রাকভর্তি গবাদিপশু পুড়ে মারা গেছে৷ জ্বলে পুড়ে দেশের সম্পদ নষ্ট হয়েছে৷ দেশের অর্থনীতি, ব্যবসা ও শিক্ষাকার্যক্রম বিপর্যস্ত হয়েছে৷ কিন্তু ২০১৫ সালের শেষের ৯ মাস দেশের রাজনৈতিক অবস্থা ছিল প্রায় স্থীতিশীল৷ ২০১৫ সালে যুদ্ধাপরাধের বিচারের সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেশ কয়েকজনের রায় কার্যকর হয়েছে, আরো কয়েকজনের রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে৷ বাংলাদেশ ক্রিকেট দল বড় সাফল্য বয়ে এনেছে৷ নানা প্রতিকূলতা সত্ত্বেও অর্থনৈতিক অগ্রগতি অক্ষুণ্ন রাখা সম্ভব হয়েছে৷ নানা সমস্যার পরও শিক্ষা, বিদ্যুত্‍, কৃষি প্রভৃতি ক্ষেত্রে অনেকাংশে সফলতা অর্জিত হয়েছে৷ দেশের দীর্ঘ দিনের লালিত স্বপ্ন পদ্মাসেতুর নির্মাণ কাজ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শুরু হয়েছে৷ বছরের শেষে দিকে দেশের ২৩৪ পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে৷ এই নির্বাচনে দেশের প্রধান বিরোধীদলসহ প্রায় সকল রাজনৈতিক দল নিজস্ব দলীয় প্রতীকে অংশ গ্রহণ করেছে৷ যা দেশের গণতন্ত্র চর্চায় ইতিবাচক প্রভাব রাখবে৷ দেশের উন্নয়ন অগ্রগতিতে রাজনৈতিক দলগুলোর ঐক্য ও সমন্বিত প্রচেষ্টা থাকলে আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের অগ্রযাত্রা আরো তরাম্বিত হতো৷ ২০১৫ সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করেছে৷ এ বছরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশে বিষয়ক পদক ‘চ্যাম্পিয়নস অব দ্যা আর্থ’ অর্জন করেছেন৷ আমি আশা করি, নতুন বছর ২০১৬ ভালো কাটবে, সবার জীবনে বয়ে আনবে সাফল্য৷ তবে নানা তথ্য, উপাত্ত ও অভিজ্ঞতার আলোকে বলা যায় যে, জাতীয় রাজনীতিতে সমঝোতা হবে বা সুবাতাস বইতে পারে এমন কোন লৰণ আমি দেখছি না৷ রাজপথ উত্তপ্ত থাকতে পারে নতুন বছর জুড়ে৷ আমি আশা করি, রাজনৈতিক নেতৃত্বের শুভবুদ্ধির উদয় হবে এবং দেশে যাতে সংঘাত-সংঘর্ষ বন্ধ হয়, উন্নয়নের পথের বাধাগুলো অপসারিত হয়, তারা সেই উদ্যোগ ও প্রচেষ্টা গ্রহণ করবেন৷ কোন রাজনৈতিকদল আন্দোলনের নামে সহিংসতা ও নাশকতার প্রশয় নিবেন না বলে আশা করি৷ সুখী-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে৷ প্রত্যেকটি মানুষের মধ্যে মুক্তিযুদ্ধের লক্ষসমূহ জাগ্রত করতে হবে৷ আশা করি, নতুন বছরে মুক্তিযুদ্ধের প্রত্যাশার আলোকে মানুষের মৌলিক অধিকারসমূহ তথা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিত্‍সা, স্বাস্থ্য, পুষ্টি, কর্মসংস্থান প্রভৃতি নিশ্চিত করতে এবং সমাজের সকল ক্ষেত্রে বৈষম্য দূর করতে রাজনৈতিক দলগুলো কাজ করবে৷ সকল নাগরিকের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশে গণতন্ত্র ও গণমাধ্যমকে অধিক শক্তিশালী করতে হবে৷ বাঙালীর নিজস্ব ভাষা ও সংস্কৃতির আলোকে বৈষম্যহীন শোষণমুক্ত গণতান্ত্রিক ব্যবস্থা সর্বস্তরে প্রতিষ্ঠা করতে হবে৷ সর্বক্ষেত্রে সমঅধিকার আইনগত অধিকার ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্যে সর্বদা সচেষ্ট থাকতে হবে৷ দেশ ও জনগণের কল্যাণে সর্বদা আমাদের কাজ করতে হবে৷ ২০১৬ সালের সম্ভাবনার জন্যে প্রস্তুতি নিতে হবে জানুয়ারি প্রথম দিবস থেকেই, যেনো মানুষের সুখ-শানত্মি ও গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে পারি৷ মুক্তিযুদ্ধের চেতনার আলোকে আমরা সকল রাজনৈতিক নেতৃত্বের ঐক্য চাই৷ জাতীয় ঐক্য নিশ্চিত করে তার মাধ্যমে অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্বনির্ভরতা অর্জন করতে হবে৷ আমি মনে করি বিদায়ী বছর ২০১৫ সালের সহিংস চেহারাটি বাংলাদেশের প্রকৃত চেহারা নয়, বাংলাদেশের মানুষ খুবই শান্তিপ্রিয় ও পরোপকারী৷ রাজনৈতিক নেতৃত্বে শুভবৃদ্ধির উদয় হলে সকলের প্রচেষ্টায় আমরা সমৃদ্ধশালী স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে পারব৷ ২০১৬ সাল সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি৷
লেখক : লায়ন মোঃ গনি মিয়া বাবুল
(শিক্ষক, কলাম লেখক ও সংগঠক)
ই- মেইল : lionganibabul@gmail.com





উপ সম্পাদকীয় এর আরও খবর

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে :  বহ্নিশিখা জামালী স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
গৌতম বুদ্ধের প্রধান  তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়
বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস আজ ঐতিহাসিক পাকুয়াখালী গণহত্যা দিবস

আর্কাইভ