শনিবার ● ২৬ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়ি উপজেলায় নির্বাচনের জন্য আবেদন জমা দিলেন ১০ জন
পানছড়ি উপজেলায় নির্বাচনের জন্য আবেদন জমা দিলেন ১০ জন
পানছড়ি প্রতিনিধি :: উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা সম্পন্ন হয়েছে। আজ শনিবার (২৬শে জানুয়ারী) দুপুর ১টায় দলীয় কার্যলয়ে এই সভা অনুষ্টিত হয়। সভা শেষে দলীয় মনোনয়নের জন্য চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আবেদন করেছে ১০জন।
উপজেলা আ‘লীগের সভাপতি মো. বাহার মিয়ার সভাপতিত্বে ও সম্পাদক জয়নাথ দেব পরিচালিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আ‘লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা আ‘লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরীসহ উপজেলা আ‘লীগ, ইউপি আ‘লীগ এর সভাপতি- সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের উপজেলা কমিটির সভাপতি-সম্পাদকগন।
উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে আ‘লীগের যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দেব, বর্তমান ভাইস চেয়ারম্যান মো. লোকমান হোসেন, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাজির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান অনিল কান্তি দে, উপজেলা আ‘লীগের কৃষি বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আ‘লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও পানছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির সাজু, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. এমরান হোসেন ও ইউপি আ‘লীগের নেতা আঃ সালাম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আ‘লীগের সাধারণ সম্পাদক মিলন বিবি ও মোছাম্মৎ ছকিনা বেগম দলীয় আবেদন ফরম সংগ্রহ করেন এবং জমা দিয়েছেন।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের