শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
মঙ্গলবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

---রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে আলমগীর আলী (২৮) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নে নিহতের নিজ বাড়ি থেকে অল্প কিছূ দূরে নুরুল হুদার নতুন নির্মাণাধীন ভবন থেকে  লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৪ নাম্বর ওয়ার্ডের এনায়েত ফকিরের পুরাতন বাড়ির মৃত মফজল আহমেদ’র পুত্র।
নিহতের ভাই সেকান্দর সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আমার ভাইকে হত্যা করে ঝুলিয়ে দেয়া হয়েছে। আমাদের ইউনিয়নের খোনকারপাড়া এলাকার রিদোয়ান নামের এক বন্ধুর কাছে আলমগীর এক লাখ টাকা পাওনা ছিল। টাকার জন্যই ভাইকে প্রাণ দিতে হয়েছে। নিহতের ভগ্নিপতি মো. আইয়ুব সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানিয়েছেন, আমার শ্যালক বিদেশে চলে যাওয়ার কথা ছিল। তার ভিসা প্রক্রিয়া চলছে। তাই পাওনা টাকা চেয়েছিল বন্ধুর কাছে। এজন্যই পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলে দেওয়া হয় বলে দাবি তার।
স্থানীয় ইউপি সদস্য দিদারুল আলম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে পরিবারের লোকজন হত্যা বলে অভিযোগ করছে। এখন ময়নাতদন্তের রিপোর্টে শেষ হলে সেটা দেখার বিষয়।
এই প্রসঙ্গে পূর্বগুজরা পুলিশ ফাঁড়ির এসআই ফরহাদ হোসেন বেলাল সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সকাল সাড়ে ৮টায় নির্মাণাধিন ভবনে কাজ করতে গিয়ে শ্রমিকরা ঝুলন্ত লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত হত্যা না আত্মহত্যা বলা যাচ্ছে না। নিহত আলমগীল আলী দুই ভাই ৪ বোনের মধ্যে দ্বিতীয় ও পেশায় রাজমিস্ত্রি বলে জানা গেছে।





আর্কাইভ