বুধবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ছোটহরিণায় ৩৪০ পিস ইয়াবাসহ ৬০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেছে ১২ বিজিবি
ছোটহরিণায় ৩৪০ পিস ইয়াবাসহ ৬০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেছে ১২ বিজিবি
বরকল প্রতিনিধি :: ছোটহরিণা জোন ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল বিজয় দেবাশীষ নারায়ন পাল, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি এর দিক নির্দেশনায় আজ ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১২ বিজিবি’র হাবিলদার মো. সিরাজুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল বড়ইতলা ‘স’মিলের নিচে কর্নফুলী নদীর পাড়ে অভিযান পরিচালনা করে। ১২ বিজিবি’র টহলদল ববড়ইতলা ‘স’মিলের এলাকা হতে ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য আগামী কাল বুধবার রাঙামাটিতে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হবে বলে ১২ বিজিবি সুত্র নিশ্চিত করেছে ।





রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার