শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে ফটো সাংবাদিক মনোয়ার হোসেনের শোকসভা অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে ফটো সাংবাদিক মনোয়ার হোসেনের শোকসভা অনুষ্ঠিত
বুধবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামে ফটো সাংবাদিক মনোয়ার হোসেনের শোকসভা অনুষ্ঠিত

---চট্টগ্রাম প্রতিনিধি :: দৈনিক সাঙ্গুর ফটো সাংবাদিক মনোয়ার হোসেনের শোকসভা ও দোয়া মাহফিল ১৮ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর কদম মোবারক এতিমখানা মার্কেটস্থ চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাপ্তাহিক চাটগাঁর সংবাদ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী বলেন, মনোয়ার হোসেন সক্রিয় ফটো সাংবাদিক ছিলেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি সর্বদা জাগ্রত ছিলেন।

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান- এর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভাটি পরিচালনা করেন পাক্ষিক অধিকার সম্পাদক রুপন দত্ত।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুকতাদের আজাদ খান বলেন, সাংবাদিকতা একটি চলমান বিজ্ঞান, পেশা এবং গবেষণাও বটে।

শোকসভার আলোচনায় অংশ নেন, দৈনিক মুক্তবাণী’র চীফ রিপোর্টার ওচমান জাহাঙ্গীর, দৈনিক সাঙ্গুর স্টাফ রিপোর্টার নজরুল ইসলাম, দেশ-বিদেশ টুয়েন্টিফোরডট কম সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল, দৈনিক গিরিদর্পণের প্রতিনিধি সি আর বিধান বড়ুয়া, সাপ্তাহিক চাটগাঁর চট্টগ্রাম প্রতিনিধি রোকন উদ্দিন আহমদ, দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি কামাল হোসেন, দৈনিক ৭১ বাংলাদেশের সম্পাদক শেখ সেলিম, সাপ্তাহিক অভিযাত্রী সম্পাদক এইচ.এম সোহেল, সাপ্তাহিক ক্রাইম ডায়রী’র চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি হোসেন মিন্টু, অজানা বাংলাদেশ সম্পাদক মোছলেম উদ্দিন ইমন, মাসিক মানবাধিকার নিউজের সম্পাদক এইচ.এম. ইব্রাহিম, মাসিক মানবাধিকার নিউজের প্রকাশক সৈয়দ শাহরিয়া শচীন, দৈনিক সান্ধ্যবাণী’র চট্টগ্রাম প্রতিনিধি কাজী জাহাঙ্গীর আলম, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সহ-সম্পাদক শিপক কুমার নন্দী প্রমুখ।

দোয়া মাহফিল পরিচালনা করেন অনলাইন দৈনিক দেশবার্তা ডটকম সম্পাদক লায়ন আবু ছালেহ।

প্রসঙ্গত: মনোয়ার হোসেন গত ১১ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। তিনি দৈনিক সাঙ্গুর সূচনালগ্ন থেকে আমৃত্যু দৈনিক সাঙ্গুতে ফটো সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)