শিরোনাম:
●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটি, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় সামাজিক সুরক্ষা কর্মসূচির ভূমিকা শীর্ষক সংলাপ
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় সামাজিক সুরক্ষা কর্মসূচির ভূমিকা শীর্ষক সংলাপ
শনিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় সামাজিক সুরক্ষা কর্মসূচির ভূমিকা শীর্ষক সংলাপ

---গাইবান্ধা প্রতিনিধি :: ‘গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশ গ্রহণে স্থানীয় পর্যায়ে এসডিজি বাস্তবায়নে সামাজিক সুরক্ষা কর্মসূচির ভূমিকা শীর্ষক গাইবান্ধা সংলাপ’ আজ শনিবার জেলা শহরের রাধাকৃষ্ণপুর এসকেএস ইন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। সংলাপ অনুষ্ঠিত হয় সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) ও অক্সফাম ইন বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন এসকেএস ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায়।
সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সঞ্চালনায় এই সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তোফায়েল হোসেন, সিপিডি’র ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, এসকেএস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী রাসেল আহমেদ লিটন, অক্সফাম ইন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার ড. খালিদ হোসেন, ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর অপর্ণা বর্মা, সিপিডি’র নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন প্রমুখ।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডি’র সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। এছাড়া মুক্ত আলোচনা অংশ গ্রহণ করেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আব্দুল লতিফ, জেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক প্রামানিক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস জাহান প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ ২০৩০ সালে একটি উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রের লক্ষ্য নিয়ে অগ্রযাত্রা শুরু করেছে। এজন্য জাতীয় পর্যায়ে সামাজিক ও নিরাপত্তা কর্মসূচির আওতায় সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলোকে তাদের নাগরিক অধিকার নিশ্চিত করতে সহায়তা করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে- গ্রামীণ দরিদ্র, বিধবা, বৃদ্ধ, দরিদ্র নারী ও শিশু, আদিবাসী সম্প্রদায়, অক্ষম জনগোষ্ঠীর জন্য বিশেষায়িত পরিষেবা, গ্রামীণ নারীদের আত্মনির্ভরতা ও কর্মসংস্থান সৃষ্টি করা।
সংলাপে জনপ্রতিনিধি, জেলা প্রশাসন ও জেলা পর্যায়ের বিভাগীয় সরকারি কর্মকর্তা, গাইবান্ধার অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)