শিরোনাম:
●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
রাঙামাটি, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদম-পোয়ামুহুরী নির্মান কাজ করছে সেনা বাহিনী
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদম-পোয়ামুহুরী নির্মান কাজ করছে সেনা বাহিনী
বুধবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদম-পোয়ামুহুরী নির্মান কাজ করছে সেনা বাহিনী

---আলীকদম প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে আলীকদম পোয়ামুহুরী সড়ক নির্মান কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ নির্মান প্রকৌশলী ব্যাটালিয়ন (ইসিবি)। আলীকদম উপজেলা সদর থেকে ৩৩ কিলোমিটার দৈর্ঘ্য এই সড়কটি নির্মানে দিন রাত অক্লান্ত পরিশ্রম করছে। সেনা সদস্যরা। ২০০৪-০৫ অর্থ বছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে সড়কটির নির্মান কাজ শুরু হলেও পুর্ণাঙ্গ আলোর মুখ দেখেনি সড়কটি। মাত্র ৫ কিলো মিটার কাজ সম্পন্ন করার পর বন বিভাগের বাধার মুখে থেমে যায় সড়কটির নির্মান কাজ। অবশেষে ২০১৭ সালের মে মাসে সড়কটি নির্মানের জন্য ৩৭৪ কোটি টাকা অনুমোদন দেয় একনেক। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় সেনাবাহিনীর নির্মান প্রকৌশলী ব্যাটালিয়ান (১৭ ইসিবি)।
সেনাবাহিনী সূত্র থেকে জানা যায়, প্রকল্পের প্রধান কার্যক্রম গুলো হচ্ছে, ৮ লাখ ৭৬ হাজার ঘনমিটার মাটি কাটা, ১২ টি আরসিসি গার্ডার ব্রীজ, ১১টি কালভার্ট, ১০০ মিটার ওয়ার্টার ডেম (২/৩টি), ৯১৯ মিটার (১২টি) আরসিসি ব্রিজ নির্মাণ, ৭২ মিটার (১১টি) আরসিসি বক্স কালভার্ট নির্মাণ, ৪৮ দশমিক ৩ কিলোমিটার সাইড ড্রেন নির্মাণ, ১৩১ দশমিক ৮৪ মিটার ৫৫টি ক্রস ড্রেন নির্মাণ, ১ হাজার ৮৫৪ মিটার রিটেইনিং ওয়াল, ব্রেস্ট ওয়াল ইত্যাদি নির্মাণ, ৯৫ মিটার বল্টা প্যালাসাইডিং প্রভৃতি। এছাড়াও প্রকল্পে ২০ হাজার ৬০০টি বৃক্ষ রোপণ এবং গবেষনা, প্রশিক্ষন ও উন্নয়ন খাতে বরাদ্ধ রয়েছে এই প্রকল্পে।
আলীকদম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এলাকার নিরাপত্তা জোরদার এবং স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখবে। পাশাপাশি আলীকদম উপজেলায় নবসৃষ্ঠ ৪নং কুরুক পাতা ইউনিয়নের সাথে উপজেলা সদরের যোগাযোগ স্থাপন ও স্থানীয় মুরুং উপজাতীদের উৎপাদিত কৃষি ও জুমজাত পণ্য বিপননে যুগান্তকারী ভূমিকা রাখবে।
সরেজমিনে দেখা গেছে, জানালীপাড়া, কুরুকপাতা ও পোয়ামুহুরী এলাকায় তিনটি বাজারসহ, মসজিদ, মন্দির, গীর্জা, কেয়াং ও স্কুলসহ নানা সামাজিক স্থাপনা রয়েছে। কিন্তু সড়ক যোগাযোগ না থাকায় এসব এলাকার লোকজনের যাতায়াত, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও কৃষিজাত পন্য পরিবহসহ যোগাযোগের একমাত্র মধ্যম ছিল মাতামুহুরী নদী। কিন্ত নির্বিচার বন ধংসের ফলে পাহাড়ি পলি এসে নদীর নাব্যতা হারানোর কারণে যোগাযোগের এই মাধ্যমটির দিন দিন হুমকির মুখে পড়ে। এক কথায় দীর্ঘদিন ধরে উন্নত জীবন যাত্রা থেকে তৃণমূলের এই জনগোষ্ঠী বঞ্চিত হয়ে আসছে। তাই আলীকদম-পোয়ামুহুরী সড়ক ছিল এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি।
সড়কটির নির্মান কাজের অগ্রগতীর বিষয়ে জানতে চাইলে সড়কের প্রকল্প কর্মকর্ত মেজর রিজোয়ানুর রহমান রিকাবদার জানান, ইতিমধ্যে সড়কের ২৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। পাহাড়ির রাস্তা হওয়ার কারণে বর্ষা মৌসুমে কাজ করা সম্ভব হয়না। যার কারণে প্রকল্পের কাজ কিছুটা বিঘি্নত হচ্ছে। এছাড়া এলাকাটি দুর্গম হওয়ায় নির্মান সামগ্রী পরিবহন খরচ পড়ছে অনেক বেশি। আমরা নতুন ডিপিপি সাবমিট করেছি। নতুন ডিপিপি অনুমোদন হলে আমরা আরো ভালভাবে কাজ শেষ করতে পারবো।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা
কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩
রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪
দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম
একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি
রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান

আর্কাইভ