বৃহস্পতিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিন প্রার্থী
বিশ্বনাথে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিন প্রার্থী
বিশ্বনাথ প্রতিনিধি :: আসন্ন পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনে বিশ্বনাথে দুই চেয়ারম্যান প্রার্থী ও এক ভাইস-চেয়ারম্যান প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তারা হলেন-স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহর সভাপতি তালুকদার মো. ফয়জুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাধারণ সম্পাদক সেবুল মিয়া। দ্বিতীয় ধাপে আগামী ১৮ মার্চ বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিলো আজ বুধবার। শেষ দিনে বিশ্বনাথে চেয়ারম্যান পদে দুইজন ও ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তারা তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি প্রার্থীরা নিশ্চিত করেছেন। ফলে বিশ্বনাথ উপজেলা নির্বাচনের ভোটের মাঠে চেয়ারম্যান পদে ৫জন, ভাইস-চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিদা করবেন। বৃহস্পতিবার তাদের মধ্যে প্রতিক বরাদ্ধ দেয়া হবে। প্রতিক পাওয়ার পরপরই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারনা অংশগ্রহন করবেন বলে নির্বাচনে অংশগ্রহনকারী কয়েকজন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী জানিয়েছেন।





পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে
ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত