শিরোনাম:
●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » কৃষি » বান্দরবানে জাতীয় সমাজসেবা দিবস পালিত
প্রথম পাতা » কৃষি » বান্দরবানে জাতীয় সমাজসেবা দিবস পালিত
রবিবার ● ৩ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে জাতীয় সমাজসেবা দিবস পালিত

---
বান্দরবান জেলা প্রতিনিধি :: ২ জানুয়ারী বান্দরবানে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে সমাজসেবা অধিদফতর ও পার্বত্য জেলা পরিষদের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি. অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুল হক চৌধুরী, জেলা প্রশাসক বান্দরবান, মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, বান্দরবান, মোঃ মোমিনুর রশিদ আমিন, মূখ্য নির্বাহী কর্মকর্তা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, মোঃ আবদুল কুদ্দুস, চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ, বান্দরবান৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যশৈহ্লা মাননীয় চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ৷
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিবসটি উদযাপন করা হয়৷ কর্মসূচি সমূহের মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, স্টল তৈরীর মাধ্যমে সমাজসেবা অধিদফতরের কার্যক্রম প্রদর্শন৷ শোভাযাত্রাটি শহররের প্রধান প্রধান সড়ক শোভাযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী সমৃদ্ধ বিভিন্ন ফেস্টুন, পেস্নকার্ড প্রদর্শন করা হয়৷ অনুষ্ঠানের শুরম্নতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বেলুন উড়িয়ে সমাজসেবা দিবসের উদ্বোধন করেন৷
উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আজকের সমাজসেবা দিবস জাতীয়ভাবে উদযাপন করা হচ্ছে৷ এবারের প্রতিপাদ্য বিষয় সমাজসেবার প্রচেষ্টা-এগিয়ে যাবে দেশটা৷ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে সম্পৃক্ত করতে হবে৷ আমরা অংশ গ্রহণ করলে দেশ এগিয়ে যাবে৷ তিনি সমাজের প্রতিটি পরিবারের উন্নয়নের বিষয়ে পরামর্শ প্রদান করেন৷ তিনি বলেন পরিবারের উন্নয়ন হলে সমাজের উন্নয়ন হবে- আর সমাজের উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে৷ প্রধান অতিথি আরো বলেন, বঙ্গবন্ধুর উপলব্ধি ছিল- গ্রাম অঞ্চলের মানুষের উন্নয়ন করতে হবে, তাহলেই দেশ এগিয়ে যাবে৷ তাই তিনি উপজেলা পর্যায়ে সমাজসেবার কার্যক্রম বিসত্মৃত করেন৷ শেখ হাসিনা সোনার বাংলা গড়ার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন৷ প্রতিবন্ধী ছেলেমেয়েরা আনত্মর্জাতিক ক্রীড়াঙ্গনে অংশগ্রহণের মাধ্যমে আনত্মর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে বাংলাদেশের সুনাম উজ্জল করেছেন৷ বাংলাদেশ আর তলাবিহীন ঝুড়ি নয়৷ মধ্যম আয়ের দেশে পৌঁছে যাচ্ছে৷ সরকার দেশের শিৰার্থীদের হাতে বছরের প্রথম দিন পাঠ্যবই তুলে দিয়েছেন৷ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করে যাচ্ছে সমাজসেবা অধিদফতর৷ তিনি আরো বলেন বেসরকারী এতিমখানার নিবাসীদের ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান যাতে বৃদ্ধি হয় সে বিষয়ে তিনি প্রয়োজনীয় পদৰেপ গ্রহণ করবেন৷
বান্দরবান জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধু ১৯৭৪সালে শিশু আইন প্রণয়ন করেন যা পরবর্তীতে আরো যুগোপযোগী করা হয়৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছেন৷ বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অনাথ আশ্রম সহ সকল উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার৷ তাঁর এ উদ্যোগ সমাজসেবা অধিদফতর বাসত্মবায়ন করে যাচ্ছে৷
বান্দরবান জেলার পুলিশ সুপার বলেন, বাংলাদেশ একসময় তলাবিহীন ঝুড়ি হিসেবে বিশ্বে পরিচিত ছিল৷ এখন আর তা বলার সুযোগ নেই৷ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পৌঁছে যাচ্ছে৷ সমাজের এতিম প্রতিবন্ধী যাদের দেখে সাধারণ মানুষ ব্যঙ্গ, করম্ননা করে তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে সমাজসেবা অধিদফতর৷ প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ তাদের সাথে রেখেই দেশের উন্নয়ন কর্মকান্ড বাসত্মবায়ন করতে হবে৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়ভাবে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে সম্পৃক্ত ও পুনর্বাসনের উদ্যোগ নিয়েছেন৷ সমাজসেবা অধিদফতর সে মহত কাজটি বাসত্মবায়ন করছে৷
উপপরিচালক মিলটন মুহুরী, সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতরের মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলায় সমাজসেবা অধিদফতর কর্তৃক বাসত্মবায়িত এবং চলমান কার্যক্রমের বিবরণ তুলে ধরেন৷
অনুষ্টানের সভাপতি বলেন, বর্তমান সরকারের আমলে বান্দরবান পার্বত্য জেলা সহ সারাদেশে সমাজসেবা অধিদফতরের কার্যক্রম বহুলাংশে বৃদ্ধি পেয়েছে৷ আর্থ-সামাজিক উন্নয়ন কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, দুস্থদের পুনর্বাসন কার্যক্রম সহ সমাজের সকল সত্মরে সমাজসেবা অধিদফতর কাজ করে যাচ্ছে৷ পাশাপাশি সমাজসেবা অধিদফতরের নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংস্থাদেরও এগিয়ে আসতে হবে৷ নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সমূহকে জাতীয় অনুষ্ঠান সমূহ উদযাপনের জন্য আরো সহযোগী মনোভাব দেখাতে অনুরোধ জানান৷
আয়োজিত অনুষ্ঠানে জেলাধীন বিভিন্ন সরকারী বিভাগের কর্মকর্তাবৃন্দ, বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধি, সাংবাদিক, সমাজসেবা বিভাগের উপতত্ত্বাবধায়ক জনাব সফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার লামা জনাব মোঃ শাহী নেওয়াজ, রিসোর্স শিৰক জনাব সত্যজিত্‍ মজুমদার সহ বান্দরবান জেলার সমাজসেবা অধিদফতরের জেলা ও উপজেলা পর্যায়ের সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন৷
আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বীর বাহাদুর উশৈসিং এমপি, প্রতিমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, সমাজসেবা অধিদফতর এর আওতায় জরিপে অনত্মর্ভূক্ত ও শনাক্তকৃত বান্দরবান জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে “সুবর্ণ নাগরিক” হিসেবে পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরম্ন করেন একইসাথে তিনি বান্দরবান জেলায় ২০১৫-১৬অর্থ বছরে মনোনীত নতুন বয়স্ক ভাতাভোগীদের হাতে ভাতা পরিশোধ বই তুলে দেন৷





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ