শিরোনাম:
●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১০ মার্চ ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
রবিবার ● ১০ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে “দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন করা হয়েছে।
আজ রবিবার দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে।

র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম কাউছার হোসেন, আত্রাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার নিতাই ঘোষ, উপজেলা পরিসংখান অফিসার সাইফুল ইসলাম, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনার উপ-সহকারী মো:মনিরুজ্জামান, এসআই মনির, শিক্ষক সোহেল রানা, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, অফিস সহকারী মো:ইসমাইল হোসেন প্রমুখ।
আলোচনা শেষে মোল্লা আজাদ মেমোরিয়াল বিশ্ববিদ্যালয় কলেজ চত্বরে আত্রাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে অগ্নি নির্বাপনণ মহড়া অনুষ্ঠিত হয়।


আত্রাইয়ে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ভোটের আমেজ ততই বাড়ছে

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: আসন্ন আগামী ১৮ মার্চ অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে নওগাঁর আত্রাইয়ের প্রতিটি জনপদ সরগরম হয়ে উঠেছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ভোটের আমেজ ততই বাড়ছে। চারিদিকে বিরাজ করছে সাজ সাজ রব। পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে উপজেলার প্রতিটি এলাকা। প্রচার প্রচারণায় মুখোরিত হয়ে উঠেছে চায়ের ষ্টল, হোটেল, রেস্তোরাসহ প্রতিটি দোকান। লিফলেট হাতে কাক ডাকা ভোর থেকে মধ্য রাত পর্যন্ত চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। নির্ঘুম রাত জেগে প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে প্রতিটি জনপদ।

চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পদচারণায় এখন ঘুম ভাঙ্গছে ভোটারদের। ভোর হলেই কড়া নাড়ছেন প্রার্থীরা। মনেহয় ভোটার ও প্রার্থীর মধ্যে আছে আত্মীয়তার বন্ধন, যা অটুট রাখতে মরিয়া প্রার্থীরা। প্রশ্ন এখন শুধু একটাই কে পাচ্ছেন বিজয়ের মুকুট।

এই উপজেলায় নির্বাচনে রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়াও জাতীয় পাটি, জাকের পাটি মাঠে রয়েছে। সব প্রার্থীদের প্রতীকের প্রচার-প্রচারণায় মুখর এই জনপদের অলিগলি। সব জায়গাতেই বইছে নির্বাচনী আমেজ।

আত্রাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক। তিনি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান। আনারস প্রতীক নিয়ে লড়ছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আজিজুর রহমান পলাশ, তিনি পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক।

অপরদিকে, উপজেলা জাতীয় পার্টিতে সদ্য যোগদানকারী বিথীন্দ্র নাথ সাহা লাঙ্গল প্রতীক নিয়ে ও জাকের পাটির নেতা রবি রায়হান গোলাপ ফুল মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভাইস চেয়ারম্যান পদে তালা মার্কা প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, চশমা প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা যুবলীগের সভাপতি শেখ মো. হাফিজুল, টিয়া পাখি প্রতীক নিয়ে লড়ছেন স্বপন কুমার দত্ত, বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস ছালাম ও টিউবওয়েল প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবু।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা মহিলা লীগের সভানেত্রী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, হাঁস মার্কা প্রতীক নিয়ে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা শামসুন নাহার, প্রজাাপতি প্রতীক নিয়ে লড়ছেন মোছা. শামীমা আরা বেগম, ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন ফেরদৌসী জেলী ও শেলাই মেশিন নিয়ে লড়ছেন রওশন আরা পারভীন।

এই উপজেলায় তিন পদে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, জাতীয় পাটি, জাকের পাটি ও স্বতন্ত্রসহ ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন।

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে এই আসনে ভোটের আমেজ ততই বাড়ছে। আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৮ জন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)