শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১০ মার্চ ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » দূর্গম এলাকার তিন’শ দরিদ্র মানুষের চোখে আলো ফোটানোর প্রত্যয়ে খাগড়াছড়ি রিজিয়ন
প্রথম পাতা » খাগড়াছড়ি » দূর্গম এলাকার তিন’শ দরিদ্র মানুষের চোখে আলো ফোটানোর প্রত্যয়ে খাগড়াছড়ি রিজিয়ন
রবিবার ● ১০ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দূর্গম এলাকার তিন’শ দরিদ্র মানুষের চোখে আলো ফোটানোর প্রত্যয়ে খাগড়াছড়ি রিজিয়ন

---খাগড়াছড়ি প্রতিনিধি :: প্রত্যন্ত দূর্গম অঞ্চলের চক্ষু রোগীদের সেবা দিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশনের উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন ও চট্টগ্রাম লায়ন্স হাসপাতাল। খাগড়াছড়ি সেনা রিজিয়ন মহান স্বাধীনতার মাসে জাতির জনক বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের শহীদ বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা রেখে প্রায় তিন’শ দরিদ্র পাহাড়ি-বাঙালির চোখে আলো ফোটানোর প্রত্যয়ে এ কর্মসূচি সূচনা করেছেন।
এ উপলক্ষে রবিবার দুপুরে খাগড়াছড়ি রিজিয়ন মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক।
এসময় তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের মাধ্যমে অত্র অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ। সৃষ্টির পাশাপাশি সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে গরীব ও অসহায় মানুষদের চিকিৎসা সেবা দিয়ে আসছে।
খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর মো: রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন,খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.শহিদুল ইসলাম, পুলিশ সুপার মো.আহামার উজ্জামান, ৫ ফিল্ড এ্যাম্বুলেনস্’র অধিনায়ক লে: কর্ণেল মিজানুর রহমান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো.রফিকুল আলম, চট্টগ্রাম লায়ন্স হাসপাতালের ডা. হাবিব এবং খাগড়াছড়ির সিভিল সার্জন মো.ইদ্রিস মিয়া।
চট্টগ্রাম লায়ন চক্ষু হাসপাতালের সহযোগিতায় সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর আয়োজন করে। খাগড়াছড়ির ৪ উপজেলা ও রাঙ্গামাটির লংগদু উপজেলার আড়াইশ চক্ষু রোগিকে এই চিকিৎসা সেবা দেয়া হয়। এরমধ্যে জটিল চক্ষু রোগিদের চট্টগ্রাম লায়ন হাসপাতালে নিয়ে অপারেশন করা হবে।
এরই ধারাবাহিকতায় গরীব ও দুস্থদের জন্য চক্ষু শিবির আয়োজন করার প্রতিশ্রুতি ব্যক্ত করে ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক আরো বলেন, সেনাবাহিনী সবসময় মানুষের কল্যাণে কাজ করছে। অতীতের মতো পাহাড়ে নিরাপত্তা স্থাপনের পাশাপাশি মানবিক সহযোগিতায় সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।
পরে মেডিকেল ক্যাম্পের চিকিৎসা সেবা পরিদর্শন করেন রিজিয়ন কমান্ডার। চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল, খাগড়াছড়ি’র জেলা স্বাস্থ্য বিভাগ এবং খাগড়াছড়ি ৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ৩শ রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। এছাড়া অপারেশন উপযোগী রোগীদের রিজিয়ন ব্যবস্থাপনায় লায়ন হাসপাতাল,চট্টগ্রামে। চিকিৎসা সেবা দেওয়া হবে।
প্রতিবছরই সেনাবাহিনী এ ধরণের উদ্যোগ বাস্তবায়ন করে থাকে।

রামগড়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

খাগড়াছড়ি প্রতিনিধি :: “দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” প্রতিপাদ্য বিষয়ে জেলার রামগড়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৯ র‌্যালি, দুর্যোগকালীন মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা টেনিস কোট প্রাঙ্গন থেকে একটি র‌্যালি রামগড় বাজার হয়ে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে রামগড় ফায়ার সার্ভিস ও যুব রেড ক্রিসেন্টের আয়োজনে যৌথ মহড়ায় অংশ নেয়।
উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ইনচার্জ ডলার ত্রিপুরা পরিচালনায় ভূমিকম্প ও অগ্নি নির্বাপনের মহড়া প্রদর্শন করা হয়। পরে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়াম্যান আবদুল কাদের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আতকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু ও নিজাম উদ্দিন, এবং উপজেলা যুব রেড ক্রিসেন্ট রামগড় ইউনিটের উপ-প্রধান ১ আবছার হোসেন।
এসময় সরকারী প্রদস্ত কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ফায়ার সার্ভিস, উপজেলা যুব রেড ক্রিসেন্ট ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)