শিরোনাম:
●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটি, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১০ মার্চ ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » বর্ষায় তৎপর, শুষ্ক মৌসুমে নিষ্ক্রিয় পানি উন্নয়ন বোর্ড
প্রথম পাতা » গাইবান্ধা » বর্ষায় তৎপর, শুষ্ক মৌসুমে নিষ্ক্রিয় পানি উন্নয়ন বোর্ড
রবিবার ● ১০ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বর্ষায় তৎপর, শুষ্ক মৌসুমে নিষ্ক্রিয় পানি উন্নয়ন বোর্ড

---গাইবান্ধা প্রতিনিধি :: নদী ভাঙনে প্রতিবছর সর্বশান্ত হচ্ছে উত্তরের জেলা গাইবান্ধার শতশত মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ ভাঙন ঠেকাতে কেবল বর্ষাকালে তৎপর হলেও শুষ্ক মৌসুমে হাত-পা গুটিয়ে বসে থাকে পানি উন্নয়ন বোর্ড। সঠিক সময়ে কাজ না করলে ভাঙন ঠেকানো সম্ভব নয় বলে মত উন্নয়ন কর্মীদের। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রকল্প অনুমোদন না হলে কিছুই করার নেই তাদের।
ব্রহ্মপুত্রের ভাঙনে মুহূর্তেই নদীগর্ভে হারিয়ে যায় শিক্ষাপ্রতিষ্ঠান, বাড়িঘর, গাছপালা, রাস্তাঘাট। অদৃশ্য হয়ে যায় চিরচেনা গ্রাম। বাস্তুভিটা হারিয়ে দীর্ঘদিনের সামাজিক বন্ধন ছিন্ন করে জীবিকার তাগিদে অন্যত্র ছড়িয়ে পড়ছে অসহায় মানুষগুলো। গরীবের ঝুপড়ি ঘর থেকে শুরু করে ধনীদের ইট, কাঠ, পাথরের তৈরি দালান কোঠা পর্যন্ত রক্ষা পায়নি ব্রহ্মপুত্র নদের ভয়াল ছোবল থেকে। নদী ভাঙন থেকে এই জনপদ রক্ষায় বর্ষা মৌসুমের বদলে শুকনো মৌসুমে কার্যকরী উদ্যোগ গ্রহণের দাবি ভুক্তভোগীদের।
স্থানীয়রা বলেন, যখন ভাঙন শুরু হয় তখন পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বস্তা ফেলা হয়। বর্ষা শেষ হলে তাদের আর কোনো তৎপরতা দেখা যায় না। বর্ষা এলেই গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দেয়। এছাড়া গাইবান্ধা অংশে ব্রহ্মপুত্র নদের ডানতীরে ৭৮ কিলোমিটার বাঁধের পুরোটাই ঝুঁকিপূর্ণ হলেও সংস্কারের উদ্যোগ নেই।
গাইবান্ধার ৪টি উপজেলার ২৫টি মৌজা ভাঙন প্রবণ। তার মধ্যে সদরের বাগুড়িয়া থেকে ফুলছড়ির গণকবর পর্যন্ত চারটি পয়েন্টে ভাঙন প্রতিরোধে গত বছরের জুনে প্রায় ৩শ’ কোটি টাকার একটি প্রকল্প উদ্বোধন হলেও এখনো ব্লক তৈরির কাজ শেষ হয়নি।
বেসরকারি সংগঠন গণ উন্নয়ন কেন্দ্রের তথ্য মতে, নদী ভাঙনে গাইবান্ধাসহ উত্তরের চার জেলা থেকে গত ১০ বছরে প্রায় ৪ লাখ মানুষ এলাকা ছেড়েছে। এ অবস্থায় ভাঙন প্রতিরোধে সঠিক সময়ে কাজ শুরুর দাবি উন্নয়নকর্মীদের।
গাইবান্ধা গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী এম আব্দুস সালাম বলেন, বিশেষজ্ঞদের খুঁজে বের করতে হবে কাজের সঠিক সময় কোনটি। এটা করা গেলে অর্থের অপচয় হবে না এবং বরাদ্দ কাজে লাগবে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, বরাদ্দ না পেলে শুষ্ক মৌসুমে কাজ করা সম্ভব নয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)