রবিবার ● ১০ মার্চ ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে এমপি ইয়াহ্ইয়া চৌধুরীর দুটি নামফলক ভাঙচুর
বিশ্বনাথে এমপি ইয়াহ্ইয়া চৌধুরীর দুটি নামফলক ভাঙচুর
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সিলেট-২ আসনের এমপি ও জাতীয়পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরীর উন্নয়ন কাজের দুটি নামফলক ভাঙচুর করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার রামপাশা-রাজাগঞ্জ বাজার সড়কের রামপাশা ব্রীজের উত্তর লাগোয়া স্থানে এবং জয়নগর গ্রামে স্থাপিত এ দুটি নামফলক ভাঙ্গা ও উপড়ানো অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে কেউ এগুলো ভাঙচুর করেছে। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরী হলেও এ বিষয়ে কিছুই জানেন না স্থানীয় জাতীয়পার্টির নেতারা। যা রহস্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, ২০১৭ সালের ১৪ জানুয়ারী শনিবার বিকেলে বিশ্বনাথ উপজেলার রামপাশা-রাজাগঞ্জ বাজার সড়কের খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর গ্রাম হতে ভাটপাড়া-বাদে কাবিলপুর সড়ক পাকাকরণ এবং গত বছরের ৩ নভেম্বর শনিবার সন্ধ্যায় রামপাশা-ভোলাগঞ্জ-প্রীতিগঞ্জ-পরগনা বাজার সড়ক পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করেন সিলেট-২ আসনের এমপি ও জাতীয়পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী। এ দুটি কাজের দুটি নামফলকই ভাঙচুর করা হয়েছে।
এ বিষয়ে কথা হলে উপজেলা জাতীয়পার্টির সাবেক যুগ্ম আহবায়ক একেএম দুলাল বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। আপনার মাধ্যমে জানতে পারলাম। যারা এগুলো ভাঙচুর করেছে, তারা সরকারের উন্নয়নবিরোধী দুর্বৃত্ত। আমি এ ঘটনায় নিন্দা প্রকাশ করছি।





আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন