শিরোনাম:
●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
রাঙামাটি, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৩ মার্চ ২০১৯
প্রথম পাতা » জাতীয় » সারাদেশে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত
প্রথম পাতা » জাতীয় » সারাদেশে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত
বুধবার ● ১৩ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সারাদেশে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

---ষ্টাফ রিপোর্টার :: ‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’ প্রতিপাদ্য নিয়ে  রাঙামাটিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ  উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার ১৩মার্চ সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এরপর পরিষদ সভাকক্ষে শুরু হয় আলোচনাসভা।

রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আব্দুল হালিম চৌধুরী, সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তাপসী চাকমা। অনুষ্ঠানে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা অংশগ্রহণ করেন।

মহালছড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে “প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি” প্রতিপাদ্যে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপিত হয়েছে। ১৩ মার্চ বুধবার সকাল সাড়ে ১০টায় মহালছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বিশাল শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ সড়ক প্রদক্ষিণ শেষে মহালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি, মহালছড়ি উপজেলা শিক্ষা অফিসার দীপিকা খীসা, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধন মনি চাকমা। এছাড়াও বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থী ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা প্রাথমিক শিক্ষা নিয়ে বর্তমান সরকারের গৃহিত পদক্ষেপ সমূহ তুলে ধরেন।

আত্রাইয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন
আত্রাই প্রতিনিধি ::“প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ছানাউল ইসলাম।
বুধবার ১৩ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ সভা কক্ষে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোখছানা আনিছা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম কাউছার হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমুখ। এছাড়াও র‌্যালীতে উপজেলার বিভিন্ন স্কুলের, ছাত্রছাত্রী ও শিক্ষকরা অংশ গ্রহন করেন।

ঝিনাইদহে প্রথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি :: প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে প্রথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ শুরু হয়েছে। এ উপলক্ষে ১৩ মার্চ বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মো: আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, পিটিআই সুপার আতিয়ার রহমান, জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষন কুমার দাস, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুশতাক আহমদ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার প্রবীর কুমার কাঞ্জিলাল, ফেরদৌস আরা, ইশতিয়াক আহমেদ। বক্তারা বলেন, জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। বক্তারা দেশের প্রতিটি শিশুকে শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার প্রতি গুরুত্ব দেন তারা।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)