শুক্রবার ● ১৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে দূর্বৃত্তের ব্রাশ ফায়ারে ইউপিডিএফ এর নেতা নিহত
পানছড়িতে দূর্বৃত্তের ব্রাশ ফায়ারে ইউপিডিএফ এর নেতা নিহত
পানছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে প্রসীত বিকাশ খীসা’র নেতৃত্বাধীন ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সংগঠক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সদর ইউপির অক্ষয়পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত সুসময় চাকমা @ তারাবণ চাকমা (৪০) রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার কুতুকছড়ি এলাকার বাসিন্দা ভূপেস্বর চাকমার ছেলে। পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল আলম এর নেতৃত্বে দুপুর ১টার দিকে আইন শৃংখলা বাহীনির সদস্যরা ঘটনাস্থলের ১কিলোমিটার উত্তরের বাশ বাগান থেকে লাশ উদ্ধার করেছে।
ইউপিডিএফ-এর কেন্দ্রীয় সংগঠক মাইকেল চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সংস্কারপন্থী জনসংহতি সমিতির চিহ্নিত দুর্বৃত্তরা এই হত্যাকান্ড ঘটিয়েছে।
সংস্কারপন্থী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা) অংশের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা এই ঘটনার সাথে নিজেদের জড়িত থাকার অভিযোগ অস্বিকার করেছে।
পানছড়ি থানার ওসি মো. নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার