সোমবার ● ২৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » অপরাধ » মায়ের হাতে শিশুকন্যা খুন
মায়ের হাতে শিশুকন্যা খুন
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে দাম্পত্য অশান্তির জেরে আরুহী দে নামে দেড় বছর বয়সী এক শিশুকন্যাকে শ্বাসরুদ্ধ করে খুন করেছেন পাষন্ড মা। গতকাল রবিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী (দত্তপাড়া) গ্রামে ঘটনাটি ঘটে। খবর পেয়ে আজ সোমবার দুপুরে থানা পুলিশ সিলেট ওসমানী হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে এবং মা সীমা রাণী দে (২৫) কে আটক করে। সীমা অই গ্রামের বাক প্রতিবন্ধী সুমন কুমার দে’র স্ত্রী। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি খুনের দায় স্বীকার করেছেন।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দাম্পত্য অশান্তি চলছিল সুমন-সীমার মধ্যে। এর জেরে অই রাতে অবুঝ শিশুকন্যা আরুহী দে’কে শ্বাসরুদ্ধ করে খুন করেন সীমা। পরে আরুহীকে নিয়ে যাওয়া হয় সিলেট ওসমানী হাসপাতালে। ঘটনার খবর পেয়ে বিশ্বনাথ থানার একদল পুলিশ সেখান থেকে সীমাকে আটক ও আরুহী দে’র মরদেহ উদ্ধার করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করেন। ওসি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এ ব্যাপারে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা