শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ মার্চ ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে অগ্নিকান্ডে ৫টি গরু পুড়ে ছাই
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে অগ্নিকান্ডে ৫টি গরু পুড়ে ছাই
বুধবার ● ২৭ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে অগ্নিকান্ডে ৫টি গরু পুড়ে ছাই

--- আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের বড়কালিকাপুর গ্রামে গোয়াল ঘরে আগুন লেগে ৫টি গরু দগ্ধ হয়ে মারা গেছে।

গতকাল মঙ্গলবার ২৬ মার্চ দিবাগত রাত ২টার দিকে উপজেলার বড়কালিকাপুর গ্রামের আমিনুল ইসলামের গোয়াল ঘরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানায়, ঘটনার দিন রাত দেড়টার দিকে আমিনুলের গোয়াল ঘরে এলাকাবাসী আগুন দেখতে পেয়ে চিৎকার করতে থাকে। নিমিষের মধ্যে গোয়াল ঘরে আগুন ছড়িয়ে পড়ায় শত চেষ্টা করেও আগুন নেভানো সম্ভব হয়নি। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা এখনো জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে আত্রাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিতাই ঘোষ জানান, ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গোয়াল ঘরে থাকা ৫টি গরু পুড়ে মারা যায়। এবং একটি গরু মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে। এতে করে আমিনুল ইসলামের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনের সুত্রপাত কয়েল থেকে হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে কালিকাপুর ইউপি চেয়ারম্যান নাজমুল হক নাদিম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, আমিনুল ইসলামের এ ক্ষতি আসলেই বড় দুঃখজনক।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন জানান, বিষয়টি আমি শুনেছি। তদন্ত করে জানা যাবে আসলে আগুন কয়েল থেকে না কেউ শত্রুতা করে লাগিয়েছে।





আর্কাইভ