শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৭ মার্চ ২০১৯
প্রথম পাতা » অপরাধ » রাউজানে অস্ত্রের মুখে জিম্মি করে ২ বাড়িতে ডাকাতি
প্রথম পাতা » অপরাধ » রাউজানে অস্ত্রের মুখে জিম্মি করে ২ বাড়িতে ডাকাতি
বুধবার ● ২৭ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে অস্ত্রের মুখে জিম্মি করে ২ বাড়িতে ডাকাতি

---রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে দুটি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাত দল নগদ টাকা ও মোবাইল অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাতের এলোপাথারি কুপানিতে তিনজন আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার ৯নং পাহাড়তলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ঊনসত্তর পাড়া গ্রামের সন্দিপ পাড়া, বশির শাহ গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও প্রতক্ষদর্শি সূত্রে জানা গেছে, গভীর রাতে ২০-৩০ জনের একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত দল প্রথমে ঘরের দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে।
ঘরের লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও বেঁধে ফেলে। এর পর তারা ঘরের আলমারি ভেঙে দুটি ঘর থেকে টাকা ও মোবাইল সহ অন্যান্য মালামাল নিয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একটি সঙ্গবদ্ধ ডাকাতদল প্রথমে বশির মোহাম্মাদ শাহ পাড়ার আহম্মদ ছাপার পুত্র পাইপ ফিটার মিস্ত্রি মো. নঈম উদ্দিনের ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে ডাকাত দলের সদস্যরা।
এ বিষয়ে জানতে চাইলে মো.নঈম উদ্দিন বলেন, দরজা ভেঙ্গে ঘরে ঢুকে সবাইকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে রেখে আলমিরাতে রাখা ১০ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন নিয়ে যান। মোবাইল ফোন নিয়ে যাওয়ায় কারণে আশপাশে কাউকে ফোন করে বিষয়টি জানাতে পারিনি। পরে পাশের বাড়ির লোকজনের হৈ-চৈ শুনতে পেয়ে সেদিকে গেলে জানতে পারি স্থানীয় এলাকার বারেকের ঘরে ডাকাতদল হানা দেয়।
বারেকের মেয়ের স্বামী শহিদুল্লাহ বলেন, আমার শ্বশুর বাড়ির উঠানে ডাকাত দলের ২০/২৫জন সদস্য অবস্থান নিয়ে ঘরে প্রবেশের চেষ্টা চালায়। আমার শ্যালক ইব্রাহিম টের পেয়ে আমাকে ফোন করে। পরে টর্চলাইট নিয়ে আমি, আমার মা ও আমার স্ত্রী সহ আমরা শ্বশুরের ঘরের দিকে যাওয়ার সময় ডাকাতদলের সদস্যরা আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে আটকে ফেলে। পরে একজন আমাকে এলোপাথারি কুপাতে থাকে, টর্চ লইটে দুটি ও আমার হাতে দুটি কুপ পড়ে। এসময় আমার মা ও স্ত্রীকেও পিটান ডাকাত দলের সদস্যরা। এসময় আমি পালিয়ে গেলে রক্ষা পায়। পরে ডাকাতদলের সদস্যরা দরজা ভেঙ্গে প্রবেশ করলে প্রতিহত করার চেষ্টা করে বাকেরের পুত্র মো. ইব্রাহিম। তাকেও কুপ দেয়ার চেষ্টা করলে সে ঘর থেকে পাহাড়ের দিকে পালিয়ে গেলে একজোড়া কানের দোল, চেইন ও নাকফুল ছিনিয়ে নেয়। এসময় ইব্রাহিম পাহাড়ে উঠে এলাকার সবাইকে ফোন দিলে চারদিক থেকে লোকজন বের হওয়ার পর ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়। ডাকাতদলের সদস্যরা পালিয়ে যাওয়ার পর স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে যান।
এ সময় আহতরা হলেন : বাকের মিয়ার জামাাতা মো. শহিদুল্লাহ প্রকাশ মুন্সি মিয়া (৪০), মমতাজ বেগম (৬০), স্ত্রী জান্নতুল ফেরদৌস জয়নাব (৩০), ও নঈম উদ্দিন(৩৭) পিটিয়ে মারাত্মক আহত করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান মো. রোকন উদ্দিন এবং ওয়ার্ডের মেম্বার হাজী আমির হোসেন।

এ বিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) কেপায়েত উল্লাহ সিএইচট মিডিয়া প্রতিনিধিকে বলেন, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এখনো পর্যন্ত (বুধবার বিকেল ৫টা) থানায় কেউ অভিযোগ দেয়নি। এক পর্যায়ে তিনি বলেন, এটি শহিদুল্লাহর সাথে তার শ্বাশুর বাড়ির লোকজনের পারিবারিক সমস্য ছিল। এটা ডাকাতির ঘটনা নয়, পারিবারিক সমস্যা নিয়ে সৃষ্ট। একই রাতে পাইপ ফিটার মিস্ত্রী নঈম উদ্দিনের ঘর ডাকাতির ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে তিনি সিএইচট মিডিয়া প্রতিনিধিকে বলেন, এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেয়নি।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)