বুধবার ● ২৭ মার্চ ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » মুক্তাগাছা থানার ওসি প্রত্যাহার
মুক্তাগাছা থানার ওসি প্রত্যাহার
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের মুক্তাগাছা থানার অফিসর ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ মোল্লাকে উপজেলা নির্বাচন নিয়ে দায়িত্বে অবহেলাসহ বিভিন্ন অভিযোগে ওই থানা থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
আজ বুধবার ২৭ মার্চ দুপুরে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানায়।
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার শাহ আবিদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের নির্দেশে ওই ওসিকে মুক্তাগাছা থানা থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের তদন্ত টিম গত ২৫ মার্চ তদন্ত করে ওই ওসির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়। পরে এ প্রেক্ষিতে বুধবার নির্বাচন কমিশন ওসিকে প্রত্যাহারের নির্দেশনা দিয়ে জেলা পুলিশ সুপারকে চিঠি প্রদানের পর তাকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ