শিরোনাম:
●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » উপজেলা নির্বাচন : বিনা ভোটে চেয়ারম্যান ১১২ ও ভাইস চেয়ারম্যান ১১০
প্রথম পাতা » চট্টগ্রাম » উপজেলা নির্বাচন : বিনা ভোটে চেয়ারম্যান ১১২ ও ভাইস চেয়ারম্যান ১১০
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উপজেলা নির্বাচন : বিনা ভোটে চেয়ারম্যান ১১২ ও ভাইস চেয়ারম্যান ১১০

---ঢাকার দুই সিটির পর উপজেলা ভোটে কেন্দ্রে আসছেনা প্রত্যাশিত ভোটার। সাথে যোগ হয়েছে বিনাপ্রতিদ্বন্ধীতায় নির্বাচিতির হিড়িক। পঞ্চম উপজলার ৫ ধাপের প্রথম চতুর্থ ধাপে বিনা ভোটে দায়িত্বে আসছেন চেয়ারম্যান ১১২ ও ভাইস চেয়ারম্যান ১১০ একে গণতন্ত্রের জন্য অশনি সংকেত, বলে নির্বাচন কমিশন ও সরকারী দলকে উদ্যোগ নিতে বলছেন বিশ্লেষকেরা।
তবে এই পরিস্থিতর জন্য কমিশন দায় করছে রাজনৈতিক দল গুলোকে।
সংকটের শুরু ঢাকার দুই সিটি কর্পোরেশনের ভোট দিয়ে ২৮ ফেব্রয়ারি-২০১৯ উত্তর ঢাকার মেয়র, দুই সিটির নতুন যুক্ত হওয়া ৩৬ ওয়ার্ডের নির্বাচনে ভোট পড়ে ৩১ শতাংশের মতো, একেই অবস্থা উপজেলা নির্বাচনের ভোটে, অংশ নেয়নি বেশীর ভাগ দল। কেন্দ্রে আসছেনা প্রত্যাশিত ভোটার। এর পাশাপাশি যুক্ত হয়েছে বিনা প্রতিদ্বন্ধীতার নির্বাচিত হওয়ার হিড়িক,৪ ধাপের ৪৬০ উপজেলায় বিনা প্রতিদ্বন্ধীতায় ভোট ছাড়াই জয় ১১২ চেয়ারম্যান প্রার্থীর একেই ভাবে উপজেলা ভাইস চেয়ারম্যান হচ্ছেন ১১০ জন। বিশ্লেষকেরা বলছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনপ্রতিনিধি নির্বাচন করবেন ভোটার, তবে নানা অনিয়ম আর পূর্বো ধারনায় ভোট দিতে আগ্রহ হারিয়েছেন তারা এছাড়া সুষ্ঠ ভোট আয়োজনে কমিশন ব্যার্থ হয়েছে বলেই তাদের ওপর আস্থা হারিয়েছে বেশ কিছু রাজনৈতিক দল।
আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের যে ১৫টি উপজেলায় ভোটগ্রহণের প্রয়োজন হবে না সেগুলো হচ্ছে : ভোলা সদর, মনপুরা, চরফ্যাশন, যশোরের শার্শা, ময়মনসিংহের গফরগাঁও, ঢাকার সাভার, কেরানীগঞ্জ, কুমিল্লার লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, দেবিদ্বার, চৌদ্দগ্রাম, নোয়াখালীর কোম্পানিগঞ্জ, বাহ্মণবাড়িয়ার কসবা ও ফেনীর পরশুরাম।
২৪টি উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে। এগুলো হচ্ছে : ভোলার দৌলতখান, পিরোজপুরের ভান্ডারিয়া, যশোর সদর, খুলনার ফুলতলা, বটিয়াঘাটা, বাগেরহাট সদর, মোংলা, চিতলমারী, কচুয়া, রামপাল, শরণখোলা, ময়মনসিংহ সদর, ফুলবাড়িয়া, ঢাকার দোহার, টাঙ্গাইলের ধনবাড়ি, নোয়াখালীর সেনবাগ, সোনাইমুড়ি, সুবর্ণচর, বাহ্মবাড়িয়ার আখাউড়া, ফেনীর ফুলগাজী, সোনগাজী, দাগনভূঁইয়া, ছাগলনাইয়া ও দিনাজপুর সদর।
ভাইস চেয়ারম্যান পদে অন্য ৭ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে নোয়াখালীর চাটখিল, ফেনী সদর, খুলনার দাকোপ, পিরোজপুরের নাজিরপুর, নারায়ণগঞ্জের আড়াইহাজার, মুন্সীগঞ্জের লৌহজং ও বাগেরহাটের ফকিরহাট।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে যে ১২ উপজেলায় ভোট হবে না সেগুলো হচ্ছে : পটুয়াখালী সদর, ভোলার দৌলতখান, পিরোজপুরের ভান্ডারিয়া, বাগেরহাট সদর, ফকিরহাট, ময়মনসিংহের হালুয়াঘাট, নারায়ণগঞ্জের আড়াইহাজার, ঢাকার ধামরাই, কুমিল্লার বরুড়া, নোয়াখালীর সুবর্ণচর, বাহ্মবাড়িয়ার আখাউড়া ও ফেনী সদর।
এবিষয়ে সুজন এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, তারা যদি এ দায়িত্ব পালন করতে চায় তারা একটি রাজনীতিক সমযোতায় পৌঁছানোর উদ্যোগ নিতে পারে। এই সমস্যাটা সমধানের জন্য সবারই ভুমিকা লাগবে, রাজনৈতিক দলের ভুমিকা লাগবে, নির্বাচন কমিশনের ভুমিকা লাগবে আরো অন্যন্যে সংশ্লিষ্ট সরকারি ভুমিকা লাগবে।
এ অবস্থায় প্রশ্ন উঠেছে পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে, তবে এর দায় নিতে রাজি নয় নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনার সচিব হেলালুদীন আহমদ বলছেন বিনা প্রতিদ্ধন্ধীতার নির্বাচিত হওয়া আর ভোটার সল্পতার দায় নিতে হবে রাজনীতিক দল গুলোকে, যাঁরা নির্বাচনে অংশ গ্রহন করেনি তাঁরাও কিন্তু ভোটারদেরকে কেন্দ্রে না আসার জন্য ভয়ভীতি প্রর্দশন করছে গ্রামঞ্চলে এধরনের কিছু প্রপাকান্ড ভোটদের কাছে ছড়ানো হচ্ছে। যাঁর ফলে ভোটরদের কেন্দ্রে যাওয়ার আগ্রহ কম মনে হচ্ছে এবার।
তবে ভোটার সল্পতা বেশ কিছু রাজনৈতিক দল ভোটে অনুপস্থীতি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে অকার্যকর করে ফেলতে পারে বলে আশংকা বিশ্লেষকদের।
আগামী ১৮ জুন-২০১৯ পঞ্চম ধাপের ভোটগ্রহণ শেষ হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)