শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথের ইউএনও’সহ এসিল্যান্ডকে প্রত্যাহারের দাবী
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথের ইউএনও’সহ এসিল্যান্ডকে প্রত্যাহারের দাবী
বৃহস্পতিবার ● ২৮ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথের ইউএনও’সহ এসিল্যান্ডকে প্রত্যাহারের দাবী

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার ও সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাদেরকে প্রত্যাহারের দাবী জানানো হয়েছে। আজ বৃহষ্পতিবার দুপুরে বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ ও সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক ফজল খান সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বরাবরে লিখিত অভিযোগ তুলে ধরে এই দুই কর্মকর্তাকে প্রত্যাহারের দাবী জানান।
এতে তিনি উল্লেখ করেন, ‘বিশ্বনাথ উপজেলার সর্বত্র সরকারি জায়গা-জলাশয় দখল, সরকারি গাছ কর্তন ও বিভিন্ন সরকারী বরাদ্দের কাজে অনিয়ম-দুর্নীতি হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা নিরব ভূমিকা পালন করে আসছেন। যে কারণে উপজেলার সর্বত্র বাড়ছে দখলসহ নানা অনিয়ম। তাদেরকে বিভিন্ন অনিয়মের বিষয়ে অবহিত করা হলে তারা আমাকে বলেন, এসব আরও আগে অবহিত করলেন না কেন? অথবা লিখিত অভিযোগ দিতে বলেন। তাদের কথামত অভিযোগ দিলেও তারা সময়মত তদন্ত করেন না। ইচ্ছেমত তদন্তে কালক্ষেপন করেন। যার ফলে, বিভিন্ন আলামত সরিয়ে নেয় অভিযুক্তরা। একইভাবে সরকারি জায়গা দখলের বিষয়ে অবহিত করা হলে, এই দুই কর্মকর্তা কালক্ষেপন করেন। এই সময়ের মধ্যে অবৈধ দখলদাররা স্থাপনার নির্মাণ কাজ সম্পন্ন করে ফেলে।’
গত ৭ জানুয়ারী স্থানীয় ভূমি কর্মকর্তা নির্মল পাল চৌধুরীর মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরাকে ৫ হাজার টাকা দিয়েছেন দাবী করে ফজল খান উল্লেখ করেন, ‘অই টাকা দিয়ে পরদিন তিনি উপজেলা সদরের পুরান বাজারের নৌকা ঘাঠে বাসিয়া নদীর তীরে গড়ে ওঠা একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।’
ফজল খান আরও উল্লেখ করেন, ‘সম্প্রতি খাজাঞ্চি ইউনিয়নের মুফতির বাজারে মরা সুরমা নদীর তীরে অবৈধভাবে মাটি কর্তন ও তিন তলা অবৈধ স্থাপনা তৈরী করা হয়। বিগত প্রায় দুই বছর ধরে এইসব কাজ চললেও দুই কর্মকর্তার কোনো মাথাব্যথা হয়নি। এ বিষয়েও তাদেরকে অবহিত করলে তারা আমাকে লিখিত অভিযোগ দিতে বলেন। তাদের কথামত লিখিত অভিযোগ দিলে তারা ঘটনাস্থলে যাননি। পরবর্তীতে জেলা প্রশাসকের কাছে ফোনের মাধ্যমে বিষয়টি অবহিত করার পর সেখানে গিয়ে মাটি কাটা বন্ধ করে একজনকে আটক করে প্রশাসন। কিন্তু অবৈধ স্থাপনাগুলো বহাল তবিয়তে রয়েছে। এছাড়া, ২০১৮ সালের ১১ আগস্ট বিশ্বনাথ উপজেলা সদরের ময়লা আবর্জনা অপসারণের জন্য জেলা প্রশাসনের অর্থায়নে আনুষ্ঠানিকভাবে ডাস্টবিন বিতরণের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন তৎকালিন জেলা প্রশাসক নুমেরী জামান। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরার দায়িত্বে অবহেলার কারণে ডাস্টবিনগুলোও উধাও হয়ে গেছে। গত ১১ ফেব্রুয়ারী বিশ্বনাথ উপজেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভূমি কর্মকর্তা অভিযোগ করেন, বাসিয়া নদী খনন নিয়ে ঠিকাদারকে কে বা কারা বিরক্ত করছে। এ বিষয় নিয়ে কাউকে কথা বলতে নিষেধ করে দুই দিনের মধ্যে বাসিয়ার খনন করা মাটি অপসারণ করা হবে বলে তিনি জানান। কিন্তু, প্রায় দেড় মাস অতিবাহিত হলেও মাটি অপসারণ করা হয়নি। যে কারণে নদীর মাটি আবারও নদীগর্ভে পড়ে ফের ভরাট হতে চলেছে। এই দুই কর্মকর্তার এমন দায়িত্বে অবহেলার কারণে উপজেলার জনসাধারণের মধ্যে তাদের প্রতি অনাস্থা চলে এসেছে।’
এসব অভিযোগের বিষয়ে জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদারকে মুঠোফোনে কল দিলে তিনি তা রিসিভ করেননি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা ফজল খানের অভিযোগগুলো মিথ্যা দাবী করে বলেন, ‘২৬ শে মার্চ উপজেলা প্রশাসন আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নাটক মঞ্চস্থের জন্যে ফজল খান যে স্ক্রিপ্ট জমা দিয়েছিলেন, সেটি মঞ্চ নাটকের স্ক্রিপ্ট ছিল না। ছিল টেলিফিল্মের স্ক্রিপ্ট। তাছাড়া, তাতে এমন কিছু ডায়ালগ ছিল, যা দর্শকদেরকে ভুল বার্তা দিত। তাই তাকে সেটি মঞ্চস্থের অনুমতি দেয়া হয়নি। এই কারণে তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন।’





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ