শিরোনাম:
●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৯ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে আ’লীগ প্রার্থীর পরাজয়ের কারণ খুঁজতে তদন্ত কমিটি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে আ’লীগ প্রার্থীর পরাজয়ের কারণ খুঁজতে তদন্ত কমিটি
শুক্রবার ● ২৯ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদমে আ’লীগ প্রার্থীর পরাজয়ের কারণ খুঁজতে তদন্ত কমিটি

---আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদম উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পরাজয়ের কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন করেছে বান্দরবান জেলা আওয়ামীলী। গত ২৮ মার্চ বৃহস্পতিবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশকে আহবায়ক করে চার সদস্যের এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি অন্যান্যরা হলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, ক্যালুমং ও মুনওয়াচিং মারমা।
গত ১৮ মার্চ ২য় ধাপে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বান্দরবান জেলা সাতটি উপজেলারই ভোট গ্রহণ হয়। তার মধ্যে ৬টি উপজেলা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়ী হলেও আলীকদম উপজেলা টানা ৩য় বারের মত নির্বাচিত হন সতন্ত্র প্রার্থী আবুল কালাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করে দোয়াত কলম নিয়ে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।
---
অপরদিকে তার প্রতিদ্বন্ডি প্রার্থী ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. জামাল উদ্দিন। মাত্র ৮১২ ভোটে পরাজিত হন হ্যাভিওয়েট এই প্রার্থী। একই সাথে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন টানা ৩য় বার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার। তিনিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দায়িত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করে প্রজাপতি প্রতীক নিয়ে নির্বাচীত হন। এই পদে শিরিনা আক্তারের প্রতিদ্বন্দিতা করেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী এনুচা মারমা ও সতন্ত্র প্রার্থী ব্যারী মারমা। এই পদে আ’লীগ সমর্থিত প্রার্থী এনুচা মারমা স্থান ছিল ৩য়।
দলীয় সমর্থন থাকা সত্বেও এসব প্রার্থীদের পরাজনের কারণ অনুসন্ধানে ত্যাগি নেতাকর্মীদের অবমূল্যায়ন করে অন্যান্য দলের লোকজনকে বেশি বিশ্বাস করা, দলীয় কোন্দল এবং দলের উপর অতি নির্ভরশীলতাই উঠে এসেছে। তবে তদন্ত কমিটি আহবায়ক লক্ষীপদ দাশ মুঠোফোনে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান দলীয় নিয়মানুযায়ী বিভিন্ন সংগঠনকে চিঠি ইস্যু করেই তদন্ত অনুষ্ঠিত হবে এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)