শনিবার ● ৩০ মার্চ ২০১৯
প্রথম পাতা » খেলা » রাঙামাটিতে মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ শেষ হয়েছে
রাঙামাটিতে মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ শেষ হয়েছে
ক্রীড়া প্রতিবেদক :: জেলা ক্রীড়া অফিস রাঙামাটি পার্বত্য জেলা এর আয়োজনে আজ শনিবার ৩০ মার্চ রাঙামাটি উপজেলা সদরে রাঙ্গাপানি মোনঘর উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্কুল ছাত্রদের অংশ গ্রহনে এক মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ সমাপনী উপলক্ষে প্রশিক্ষনার্থীদেরকে খেলার জার্সিসেটসহ সনদপত্র বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে।
রাঙামাটি জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে উপস্থিত থেকে জার্সিসেট ও সনদপত্র বিতরণ করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ক্রীড়া বিষয়ক আহ্বায়ক বাবু ত্রিদীব কান্তি দাশ।
প্রশিক্ষণে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করে।প্রশিক্ষণ কোর্সটি গত ২৩ ফেব্রয়ারি থেকে উদ্বোধণী মধ্য দিয়ে শুরু করে ২০ মার্চ সমাপন করা হয়।পড়ালেখার পাশাপাশি আজ থেকে মাসব্যাপি প্রাপ্ত ভলিবল প্রশিক্ষণটি মনযোগ দিয়ে যথাযথ অনুশীলন করে দক্ষতা অর্জনের লক্ষ্যে মনোনিবেশ করে অন্যান্য খেলোয়াড়দের মতো একজন ভাল দক্ষ সফল খেলোয়াড় হতে উপস্থিত প্রশিক্ষনার্র্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি তাঁর বক্তব্যে তুলে ধরেছেন এবং বিভিন্ন মাদকাসক্তি ও অসামাজিক কার্য্যকলাপে জড়িত না হওয়ার জন্য উপদেশ দিয়েছেন।মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণটি আয়োজনের জন্য জেলা ক্রীড়া কর্মকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মোনঘর আবাসিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অরুন বিকাশ চাকমা এ মাসব্যাপি সাঁতার প্রশিক্ষণ প্রদান করেন।





তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল