শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ মার্চ ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে বজ্রপাতে নিহত-২, আহত-৫
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে বজ্রপাতে নিহত-২, আহত-৫
শনিবার ● ৩০ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে বজ্রপাতে নিহত-২, আহত-৫

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: চাটমোহরে বজ্রপাতে এক স্কুলছাত্র সহ দুইজন নিহত ও আরো পাঁচজন আহত হবার খবর পাওয়া গেছে। আজ ৩০ মার্চ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর ও দোদারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার বোঁথড় মধ্যপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র শান্ত (১২) ও দোদারিয়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী রেহানা খাতুন (২৮)। জমির রসুন উত্তোলনের সময় তারা বজ্রপাতের শিকার হয়ে মারা যান।
আহতরা হলেন, উপজেলার নটাবাড়িয়া গ্রামের মোজাহার প্রামানিকের স্ত্রী শাহনাজ খাতুন (৩৫), বোঁথড় গ্রামের আলমাছ আলীর স্ত্রী রেহেনা খাতুন (৪০), মৃত ককিল প্রামানিকের ছেলে কাবিল প্রামানিক (৫০) ও বোঁথড় মধ্যপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে ৫ম শ্রেণীর ছাত্র মুসা (১৩) ও শহিদুল ইসলামের স্ত্রী বেলী খাতুন। আহতদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন ঘটনা অনাকাংক্ষিত। স্থানীয়রা উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্ত ও রীনা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)