বুধবার ● ১০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » খেলা » জাতীয় রোলবলের কোয়ার্টার ফাইনাল কাল
জাতীয় রোলবলের কোয়ার্টার ফাইনাল কাল
ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন ব্যবস্থাপনায় এবং ওরিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ৮ম জাতীয় রোলার স্কেটিং চ্যাম্পিয়নশীপের রোলবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল আগামী কাল বৃহস্পতিবার। এদিন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে প্রতিযোগিতার ৪টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে অংশ নিবে- লেজার স্কেটিং ক্লাব, সুন্দরবন স্কেটিং ক্লাব, মাসুম স্কেটিং ক্লাব, মতিঝিল স্কেটিং ক্লাব, স্পীড স্কেটিং ক্লাব, কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, দিনাজপুর রোলার স্কেটিং অ্যাসেসিয়েশন ও লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থা। এর আগে বুধবার গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে লেজার স্কেটিং ক্লাব ৫-০ গোলে জাহাঙ্গীর নগর স্কেটিং ক্লাবকে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়। সুন্দরবন স্কেটিং ক্লাব ৬-১ গোলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে এই গ্রুপ থেকে রানার্স আপ হয়। ‘বি’ গ্রুপের ম্যাচে মাসুম স্কেটিং ক্লাব ৪-০ গোলে পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে চ্যাম্পিয়ন ও মতিঝিল স্কেটিং ক্লাব ১-০ গোলে নীলফামারিকে হারিয়ে রানার্স আপ হয়। অন্য দিকে স্পীড স্কেটিং ক্লাব ৪-০ গোলে কিশোরগঞ্জকে হারিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন ও কিশোরগঞ্জ ২-১ গোলে চাঁদপুরকে হারিয়ে রানার্স আপ হয়। এবং ‘ডি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে দিনাজপুর রোলার স্কেটিং অ্যাসেসিয়েশন। তারা শেষ ম্যাচে ১-০ গোলে হারায় মিরপুর স্কেটিং ক্লাবকে। এই গ্রুপের রানার্স আপ লালমনিরহাট ৩-০ গোলে মিরপুর স্কেটিং ক্লাবকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয়। অন্যদিকে বুধবার বিকালে শুরু হয় প্রতিযোগিতার নারী বিভাগের খেলা। উদ্বোধনী ম্যাচে লালমনিরহাট ১-০ গোলে কুড়িগ্রামকে হারিয়ে সেমিফাইনালে উঠে।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল