শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » গাজিপুর » বৈশাখ উপলক্ষে মাহিন্দ্রা গাড়ীর মেগা সার্ভিস ক্যাম্পেইনের উদ্বোধন
প্রথম পাতা » গাজিপুর » বৈশাখ উপলক্ষে মাহিন্দ্রা গাড়ীর মেগা সার্ভিস ক্যাম্পেইনের উদ্বোধন
বুধবার ● ১০ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৈশাখ উপলক্ষে মাহিন্দ্রা গাড়ীর মেগা সার্ভিস ক্যাম্পেইনের উদ্বোধন

---গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে বৈশাখ উপলক্ষে র‌্যানকন অটোস লিমিটেডের উদ্যোগে ৯ দিনব্যাপী মাহিন্দ্রা গাড়ীর মেগা সার্ভিস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

আজ ১০ এপ্রিল বুধবার সকালে গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনা এলাকায় (কনকর্ড গার্মেন্টস সংলগ্ন) মাহিন্দ্রা থ্রি এস সেন্টারে প্রধান অতিথি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবু হানিফ ফিতা কেটে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

র‌্যানকন অটোস লিমিটেডের ঢাকা জোনের ইনচার্জ মাহমুদ উল্লাহ লিফানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু লাইচ মোঃ ইলিয়াস জিকু, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার অভিষেক কর, র‌্যানকন অটোস লিমিটেডের সার্ভিস প্রধান রাজিব সাহা। ক্যাম্পেইন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন র‌্যানকন অটোস লিমিটেডের এক্সিকিউটিভ (স্পেয়ার্স পার্টস) মোঃ জাবেদ হোসেন, সার্ভিস ইঞ্জিনিয়ার মোঃ সোহাগ মিয়া, রিসেলস ইনচার্জ আল আমীন, সার্ভিস ইঞ্জিনিয়ার ঝর্না আক্তার, গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) মোঃ জাহাঙ্গীর আলম, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মিজানুর রহমান প্রমুখ। এর আগে অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

প্রধান অতিথি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবু হানিফ বলেন, মাহিন্দ্রা অনেক স্বনামধন্য ব্যান্ড। র‌্যানকন অটোস লিমিটেড লাইট কমার্শিয়াল এবং হেভী কমার্শিয়াল মাহিন্দ্রা গাড়ী বাংলাদেশে আমদানীকারক। মাহিন্দ্রা গাড়ী নতুন প্রজন্মের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। গ্রাহকরা গাড়ী কিনে উপকৃত হবে।

বিশেষ অতিথি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার অভিষেক কর বলেন, বাংলাদেশে অনেক বছর ধরে ব্যবসা করছে ভারতীয় গাড়ি প্রস্তুতকারক মাহিন্দ্রা গ্রুপ। র‌্যানকন অটোস লিমিটেড তাদের গ্রাহকদের জন্য ইতিমধ্যে বিক্রয়োত্তর সেবা প্রদান ও খুচরা যন্ত্রাংশ সরবরাহের বিশাল নেটওয়ার্ক তৈরি করেছে।

আয়োজকরা জানান, বৈশাখী ক্যাম্পেইনে থাকছে সম্পূর্ণ গাড়ী কম্পিউটার দ্বারা চেকাপ, গাড়ী চালকদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, খুচরা যন্ত্রাংশ এবং লেবার চার্জের উপর আকর্ষণীয় ছাড়। ক্যাম্পেইন চলবে ১৮ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ক্যাম্পেইন চালু থাকবে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)