শিরোনাম:
●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাঙামাটি, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » রাঙামাটিসহ দেশের বিভিন্ন স্থানে ভূমি সেবা সপ্তাহ পালন
প্রথম পাতা » খুলনা বিভাগ » রাঙামাটিসহ দেশের বিভিন্ন স্থানে ভূমি সেবা সপ্তাহ পালন
বুধবার ● ১০ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিসহ দেশের বিভিন্ন স্থানে ভূমি সেবা সপ্তাহ পালন

---ষ্টাফ রিপোর্টার :: “রাখবো নিষ্কণ্টক জমি বাড়ি, করবো সবাই নামজারি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় জেলা প্রশাসনের উদ্যোগে রাঙামাটি জেলায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় ভূমি সেবা সপ্তাহ-২০১৯ উদযাপিত হয়।
ভূমি সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

ভূমি সেবা সপ্তাহে বিশ্বনাথে র্যা লী

বিশ্বনাথ প্রতিনিধি :: ভূমি সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যা লী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বিআরডিবি মিলনায়তনের সামন থেকে র্যা লী বের হয়। র্যা লীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়কগুলো সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যা লী শেষে প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে ভূমি সেবা ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে র্যা লী ও ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, নির্বাচন কর্মকর্তা গোলাম সারোয়ার, প্রানিসম্পদ কর্মকর্তা ডা: কামরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, হিসাব রক্ষণ কর্মকর্তা বাবুল চন্দ্র দে, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার, শিক্ষক নাজমুল ইসলাম, আব্দুল হান্নান ইউজেটিক্স, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য অসিত রঞ্জন দেব, সাংবাদিক কামাল মুন্না।
আত্রাইয়ে ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা ভুমি অফিস কর্তৃক আয়োজিত উপজেলা চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. এবাদুর রহমান। অন্যন্যোর মধ্যে বক্তব্য রাখেন নব-নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সস্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, যুগ্ম-সাধারণ সস্পাদক বরুন কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাস আলী, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, আত্রাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন প্রমূখ।
গাইবান্ধায় ভুমি সেবা সপ্তাহ ও ভুমি উন্নয়ন কর মেলা উপলক্ষে র্যালী
গাইবান্ধা :: ভুমি সেবা সপ্তাহ ও ভুমি উন্নয়ন কর মেলা উপলক্ষে বুধবার গাইবান্ধায় একটি বর্ণাঢ্য র্যালী বের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। মেলায় র্যালি পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী, সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, জেলা আওয়ামী লীগ সাধারন স¤পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ। র্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল মতিন।
মেলায় রাজস্ব সংশি¬¬ষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ১২টি স্টল স্থাপন করা হয়। ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে স্কুল-কলেজের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা এবং অন্যান্য বিষয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। মেলায় জলমহল, ভূমি ব্যবস্থাপনা এবং রাজস্ব বিভাগীয় বিভিন্ন তথ্য উপস্থাপন করা হবে।

ঝিনাইদহে শুরু হয়েছে ৭ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা

ঝিনাইদহ :: ঝিনাইদহে শুরু হয়েছে ৭ দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে কালেক্টরেট চত্ব্র থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ছাদেকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোহাম্মদ হাসনাত প্রমুখ। বুধবার থেকে শুরু হওয়া এ কর্মসূচী চলবে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত। সপ্তাহব্যাপী জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে সেবা ক্যাম্প চলবে। এছাড়াও ভূমি অধিকার সচেতনতা ও ই-নামজারি বিষয়ক নানা প্রচারণা করা হবে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)