শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৫ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » কৃষি » স্কুলের ছাদে অক্সিজেন ফ্যাক্টরি
প্রথম পাতা » কৃষি » স্কুলের ছাদে অক্সিজেন ফ্যাক্টরি
সোমবার ● ১৫ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্কুলের ছাদে অক্সিজেন ফ্যাক্টরি

---বাগেরহাট প্রতিনিধি :: ফরিদ আহম্মদ স্কুলের ছাদে সব রকমের গাছই লাগিয়েছেন। তাদের এই ‘অক্সিজেন ফ্যাক্টরি’র ঔষধির মধ্যে আছেফল ও সবজি বাগান করায় এলাকায় বেশ সাড়া পড়েছে।ঔষধির মধ্যে আছে থানকুনি, তুলসী, তিন রকমের পুদিনা, এলোভেরাসহ অনেক কিছু। ফলের মধ্যে রয়েছে আম, পেয়ারা, লেবু, আমড়া, জলপাই, নৈল ও কুল এবং সবজির মধ্যে লাউ, বেগুন, সিম। বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদীর তী রবর্তী কুমারখালী বাঁধ সংলগ্ন ১০৫ নং খোন্তাকাটা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবনের ছাদে ড্রামে বিভিন্ন ফলের গাছ রোপন ও সবজি বাগান করে দৃষ্টান্ত স্থাপন করেছে প্রধান শিক্ষক ফরিদ আহম্মদ।
১৯৯১ সালে স্থানীয় সমাজসেবক আলী হোসেন এর নেতৃত্বে এলাকার কোমলমতি শিশুদের শিক্ষা গ্রহণের লক্ষ্যে স্কুলটি স্থাপন করে নামে মাত্র ছাত্র নিয়ে যাত্রা শুরু হয়। প্রধান শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হন ফরিদ আহম্মদ। ৫ বছরের মাথায় ১৯৯৬ সালে বেসরকারি প্রাথমিক এ স্কুলটি রেজিস্ট্রেশন লাভ করে। ২০০১ সালে স্কুলটি সরকারি ভাবে পাঁকা ভবন নির্মাণ হয়। ধীরে ধীরে শিক্ষার্থী সংখ্যা বাড়তে থাকে। ২০১১ সালে আবার দ্বিতল সাইক্লোন কাম স্কুল ভবন নির্মাণ হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০১৩ সালের ৯ জানুয়ারি এক ঘোষণায় জাতীয়করণ লাভ করে। স্কুলের পড়াশুনা সহ সার্বিক দিকে নজর দেন এক প্রধান শিক্ষক। সহযোগিতার হাত বাড়িয়ে দেন সহকর্মী শিক্ষক ও ম্যানেজিং কমিটি। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা এখন ১৭৫ জন। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার মান বাড়তে থাকে এবং শুরু হয়েছে এ+ ও বৃত্তি লাভ করা। স্কুল ভবনে বিভিন্ন ওয়ালে শিক্ষণীয় বিভিন্ন মনীষীদের বাণী এবং প্রধানমন্ত্রীর শিক্ষা সংক্রান্ত বাণী প্যানায় ও ওয়াল লিখনীতে আকৃষ্ট করেছে। উপজেলার শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০১৮ সালে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এ স্কুলটি।

প্রধান শিক্ষক ফরিদ আহম্মদ বলেন, দীর্ঘ ২৮ বছরের শিক্ষকতার শেষ দিকে স্কুল ভবনের ছাদে ফল ও সবজি বাগান করায় এলাকায় বেশ সাড়া পড়েছে। ফলের মধ্যে রয়েছে আম, পেয়ারা, লেবু, আমড়া, জলপাই, নৈল ও কুল এবং সবজির মধ্যে লাউ, বেগুন, সিম। দুই-তিন বছর পূর্ব থেকে বড় ড্রামে মাটি দিয়ে এসব বৃক্ষ লাগানো হয়েছে। গাছে পানি সেঁচের জন্য বসানো হয়েছে বৈদ্যুতিক মটার। এ ছাদ বাগান দেখে এলাকাবাসীও তাদের বাড়ীতে বাগান করতে উৎসাহিত হচ্ছে।
এ ব্যাপারে শরণখোলা উপজেলা শিক্ষা অফিসার মোহাঃ আশরাফুল ইসলাম বলেন, প্রতিটি স্কুলে প্রধান শিক্ষক আন্তরিক ভাবে শিক্ষাবান্ধব সরকারের নির্দেশনা অনুযায়ী সঠিক ভাবে দায়িত্ব পালনে ভূমিকা রাখলে শিক্ষার মান উন্নয়ন সহ স্কুলের সার্বিক পরিবর্তন সম্ভব। স্কুলে বৃক্ষ রোপনের জন্য সরকারের নির্দেশনা রয়েছে। যেসব স্কুল ভবনে ছাদের উপরে চতুর্পাশে ওয়াল রয়েছে সেখানেই ছাদ বাগান করা উচিৎ। তাতে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। অপরদিকে শিক্ষার্থী অভিভাবক সহ এলাকাবাসী বৃক্ষ রোপনে উৎসাহিত হবে।
শরণখোলাউপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, উপজেলা প্রায় অর্ধশত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁকা ভবন রয়েছে। স্কুলের প্রধান শিক্ষক ভূমিকা নিলে সেখানে ছাদ বাগান করা যায়। প্রধান শিক্ষক ফরিদ আহম্মদ এর স্কুলের মতো ছাদ বাগান গড়ে তোলা হলে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে, পাল্টে যেতে পারে এলাকার চিত্র।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)